By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নগরীতে বিএনপি অফিসে তান্ডবের মামলায় আ’লীগ নেতা গ্রেফতার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > নগরীতে বিএনপি অফিসে তান্ডবের মামলায় আ’লীগ নেতা গ্রেফতার
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

নগরীতে বিএনপি অফিসে তান্ডবের মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

Last updated: 2025/02/04 at 5:23 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : বিএনপি অফিস ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি বাহাউদ্দিন খন্দকার (৫২) গ্রেফতার হয়েছে। থানা পুলিশের একটি টিম সোমবার রাতে তাকে বয়রা বাজার এলাকা হতে গ্রেফতার করে। দলিল লেখক সমিতির কেন্দ্রীয় নেতা খান মোঃ জাকির হোসেন হত্যা মামলাসহ বিভিন্ন ফৌজদারী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে কয়েকটি থানায় মামলা রয়েছে। তিনি আওয়ামী লীগের ১৬ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, বাহাউদ্দিনের বিরুদ্ধে খালিশপুর থানা এলাকার বৈকালী ও নিউজপ্রিন্ট মিল এলাকায় বিএনপির দুইটি পার্টি অফিসে অন্য আসামিদের সাথে এক হয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে পৃথক দুইটি মামলা রয়েছে। গত ২০২৪ সালের ৩০ আগস্ট মামলা দুইটি দায়ের হয়েছিল। এর মধ্যে নিউজপ্রিন্ট মিল গেট সংলগ্ন খালিশপুর থানা পার্টি অফিসে তান্ডবের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত কর্মকর্তা এসআই মোঃ আব্দুল হালিম বলেছেন, ১৮৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জন এ মামলার আসামি।
বয়রা এলাকার আন্দিরঘাট বাউন্ডারি রোডের বাসিন্দা আসামি বাহাউদ্দিনকে মঙ্গলবার বেলা ১১ টার পরে ওই দুইটির একটি মামলার আসামি হিসেবে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আল আমীন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর মামলাটিতে তাকে শ্যোন এরেস্টের জন্য আদালতে আবেদন করা হবে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম দৈনিক জন্মভূমিকে জানিয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 4, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাট মৌভোগে গোসাই বাড়ি আশ্রমে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Next Article আগামী বছর টঙ্গীতে ইজতেমা না করার শর্তে এবার অনুমতি পেলেন সাদপন্থীরা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 3 hours ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনা

বটিয়াঘাটায় আ’লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পমাল্য অর্পণ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?