By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত

Last updated: 2024/10/27 at 11:31 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইলঃ নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। এ কাউন্সিলে আহাদুজ্জামান বাটু লোহাগড়া উপজেলা বিএনপি’র সভাপতি ও কাজী সুলতানুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অপরদিকে লোহাগড়া পৌর বিএনপি’র সভাপতি নির্বাচিত হয়েছেন মিলু শরীফ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মশিয়ার রহমান সান্টু।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (২৬ অক্টোবর) লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট অনুষ্ঠিত হয়। এ সময়ে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে উপজেলা বিএনপি’র ৮৫২ জন কাউন্সিলের মধ্যে ৮০৬ জন এবং পৌর বিএনপির ৪৫৯ জনের মধ্যে ৪১৬ জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গননা শেষে বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত ফলাফল ঘোষণা করেন। এ সময় বিএনপি’র খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু,নড়াইল জেলা বিএনপি’র সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মো: আলী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লোহাগড়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে মো: আহাদুজ্জামান বাটু চশমা প্রতিক নিয়ে ২৮১ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জি.এম নজরুল ইসলাম দোয়াত-কলম প্রতিক নিয়ে ২৬০ ভোট পেয়েছেন। কাজী সুলতানুজ্জামান সেলিম ছাতা প্রতীক নিয়ে ৪০৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিপু সুলতান আনারস প্রতিকে ৩৮৬ ভোট পেয়েছেন। সিকদার শাহ আলম টিউবওয়েল প্রতিক নিয়ে ২৮৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওহিদুজ্জামান ওহিদ সিলিং ফ্যান প্রতীক নিয়ে ২০১ভোট পেয়েছেন।
এছাড়া লোহাগড়া পৌর বিএনপি’র নির্বাচনে মো: মিলু শরীফ দোয়াত-কলম প্রতীক নিয়ে ১৬৫টি ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস.এম শাহিন বিপ্লব চশমা প্রতিকে ১৫৯ ভোট পেয়েছেন। মো: মশিয়ার রহমান সান্টু মোমবাতি প্রতিক নিয়ে ২৪৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকিদুল ইসলাম আনারস প্রতিকে ৮১ ভোট পেয়েছেন। এস এ সাইফুল্লাহ মামুন মাছ প্রতিক নিয়ে ২৩৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম জহির গোলাপফুল প্রতিক নিয়ে ১৭৫ ভোট পেয়েছেন। উল্লেখ্য,দীর্ঘ ১৫ বছর পর লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 27, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নলছিটিতে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার
Next Article মাদারীপুরে দেড় যুগ ধরে অবরুদ্ধ একটি পরিবার, থানায় অভিযোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বপ্ন ৫০ হাজার চাষির উৎপাদন রেকর্ড ২ হাজার মেট্রিক টন, বাজার মূল্য ৮শ কোটি টাকা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 13 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?