
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার সিঙ্গিয়া বাজার বণিক সমিতির আয়োজনে শান্তি সমাবেশ হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় হবখালী ইউপি চেয়ারম্যান মোঃ টিপু সুলতান। সিঙ্গিয়া বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল বাকী’র সভাপতিত্বে গত ৮ আগস্ট বিকিলে অনুষ্ঠিত শান্তি সমাবেশ পরিচালনা করেন সিঙ্গিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইবাদত শেখ। সমাবেশে বক্তব্য দেন সিঙ্গিয়া বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।