By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নড়াইলে আওয়ামী লীগ, যুবলীগ ও বিএনপি নেতার অবৈধ স্থাপনা উচ্ছেদ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলে আওয়ামী লীগ, যুবলীগ ও বিএনপি নেতার অবৈধ স্থাপনা উচ্ছেদ
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

নড়াইলে আওয়ামী লীগ, যুবলীগ ও বিএনপি নেতার অবৈধ স্থাপনা উচ্ছেদ

Last updated: 2023/11/16 at 1:50 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী বাজার সংলগ্ন কৃষ্ণপুর-কদমতলা খালের খাস-খতিয়ানের জায়গা ভরাট করে নির্মাণ করা বহুতল ভবনসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জেলা প্রশাসন। গত মঙ্গলবার সকাল থেকে শুরু করে সারাদিন সেখানে এক্সকাভেটর দিয়ে এসব স্থাপন উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভিপি শাখা) মোঃ আনিসুর রহমানসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অবৈধ দখলের কারণে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল। এতে এলাকার কৃষকদের সেচ কার্যক্রম বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাঁচুড়ী বাজার সংলগ্ন ৩০ নম্বর কৃষ্ণপুর মৌজার ১নং খাস-খতিয়ানের ৩৪৩৭ দাগে সরকারি খালের জমি দীর্ঘদিন অবৈধভাবে দখল ও স্থাপনা নির্মাণ করে রেখেছিলেন আ’লীগ নেতা ও কালিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, চাঁচুড়ী ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌরুত মোল্যা, চাঁচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক বিএনপি নেতা আশরাফুল ইসলামসহ ১০ জন দখলদার। তারা খালটির দক্ষিণ পাড় অবৈধ দখল করে বহুতল ভবনসহ দোকানপাট গড়ে তোলেন। এতে খালটি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল। পানি প্রবাহ ও নৌযান চলাচল বাধাগ্রস্ত হচ্ছিল। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পাউবো ও স্থানীয় প্রশাসন তদন্ত করে বিষয়টির সত্যতা পায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে সরেজমিন পরিমাপ করে স্থাপনার সঠিক অবস্থান নির্ণয় করে অবৈধ দখল ও স্থাপনা সরিয়ে নিতে দখলদারদের বার বার নোটিশের মাধ্যমে নির্দেশনা দেয়া হয়। অবশেষে মঙ্গলবার ১০ জন দখলদারের ১৪ টি স্থাপনার বিভিন্ন অংশ ভাঙ্গা শুরু হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান বলেন, ‘চাঁচুড়ী বাজার সংলগ্ন ১ নম্বর খাস-খতিয়ানের খালের ভেতরে অবৈধ স্থাপনা সরানোর উদ্যোগ নেয়া হয়েছে। খাল ভরাট করে গড়ে ওঠা স্থায়ী-অস্থায়ী অবৈধভাবে স্থাপনা উচ্ছেদ করে খালটিকে আবার সচল করা হলো। অবৈধভাবে স্থাপনা সম্পূর্ণ উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 16, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাগেরহাটে মেয়াদ উর্ত্তীর্ণ কিটনাশকে কৃষকের স্বপ্ন ভঙ্গ
Next Article গোপালগঞ্জে জেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

দিঘলীয়ায় যুবদল কর্মী খুন

By জন্মভূমি ডেস্ক 53 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরার,তীব্র ঝাঁকুনিতে কাঁপলো উৎপত্তিস্থল আশাশুনি

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনা

পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

নড়াইল

নড়াইলে সংখ্যালঘু’র বসতভিটা জবর দখল চেষ্টা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সারাদেশে ভূমিকম্প অনুভূত

By Staff Reporter 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে বিপর্যয়ের মুখে উপকূল

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?