
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে আইন-শৃংখলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় লোহাগড়া থানা পুলিশের আয়োজনে দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় লোহাগড়া থানার অফিসার ইনর্চাজ মোঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে ও এস আই মামুনের পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন।
এ সময় আরো বক্তব্যে রাখেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়া, নড়াইল জেলার ডিআইও প্রধান মোঃ শরীফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জহিরুল ইসলাম আক্কেল, নজরুল ইসলাম বাদশা, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ বোরহান উদ্দীন, লোহাগড়া উপজেলা আঃলীগের সাংগঠনিক সস্পাদক শেখ মাসুদুর রহমান, দিঘলিয়া ইউনিয়ন আঃলীগের সভাপতি ওয়াহিদুর রহমান সরদার, নবগঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আমজাদ আলী, দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ সাহা, দিঘলিয়া বাজার জামে মজজিদের ঈমাম সুলতান মাহামুদ, দিঘলিয়া বাজার বণিক সমিতির নেতা আলী আজমসহ প্রমুখ।