By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নড়াইলে ইউপি সদস্যকে গণধর্ষন ও হত্যার অভিযোগে মামলা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলে ইউপি সদস্যকে গণধর্ষন ও হত্যার অভিযোগে মামলা
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

নড়াইলে ইউপি সদস্যকে গণধর্ষন ও হত্যার অভিযোগে মামলা

Last updated: 2024/12/29 at 3:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলে সংঘবদ্ধ ধর্ষণের পর নারী মেম্বারকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে ৬ জনের নামে মামলা হয়েছে। নড়াইলের সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বর বাসনা মল্লিক (৫২) কে গণধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা করার বিবৃতি দিয়ে মামলা করেছেন বাসনা মল্লিকের ছেলে রিংকু মল্লিক।
শনিবার (২৮ ডিসেম্বর) রাতে সদর থানায় রিংকু মল্লিক বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত আসামি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে আরও ২ জনকে। এদিকে গণধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফারুক মোল্যাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
মামলায় আসামিরা হলেন নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের গুলমান মোল্যার ছেলে ফারুক মোল্যা (৫০), আইয়ুব আলীর ছেলে রজিবুল মোল্যা (৩০), সাত্তার মোল্যার ছেলে চঞ্চল মোল্যা (৩৫) এবং শহিদ মোল্যার ছেলে শফিকুল মোল্যা (৩৩)। এদের মধ্যে প্রধান অভিযুক্ত ফারুক মোল্যাকে শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে মাগুরা জেলার শালিখা থানার হরিশপুর গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলামের দেয়া তথ্য ও মামলার এজহার সূত্রে আরোও জানা গেছে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে টিসিবি’র মালামাল বিতরণ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় যুবক রাজিবুলের ফোন পেয়ে পাওনা টাকা আনতে যান বাসনা মল্লিক। সেখানে গেলে মাইজপাড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোক্তার মোল্যার বাড়িতে পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্তরা জোরপূর্বক ৩ ঘণ্টা আটকে রেখে পালাক্রমে গণধর্ষণ করে ওই ইউপি সদস্যকে।
ভুক্তভোগী বাসনা মল্লিক বিষয়টি সবাইকে জানানোর হুমকি দিলে তাকে মারধর করে মুখে বিষ ঢেলে দেন অভিযুক্তরা। আত্মসম্মানের ভয়ে বাড়িতে ফিরে তিনি কাউকে কিছু বলেননি। পরে অসুস্থ হয়ে পড়লে বুধবার (২৫ ডিসেম্বর) সকালে তাকে যশোরের ধলগ্রাম বাজারে চিকিৎসা দেয়া হয়।
অবস্থার অবনতি হলে ওই দিন বিকেলে যশোর জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এ সময় তিনি ছেলে রিংকু মল্লিকের কাছে তার ওপর নির্যাতনের বর্ণনা ও নির্যাতনকারিদের নাম বলেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে তার মৃত্যু হয়। পরদিন শুক্রবার (২৭ ডিসেম্বর) ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় মরদেহের সৎকার করেন নিহতের স্বজনরা।
নিহত বাসনা মল্লিক নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামের নেপাল মল্লিকের স্ত্রী। তিনি মাইজপাড়া ইউপি’র সংরক্ষিত ১,২, ৩ ওয়ার্ডের মহিলা সদস্য। নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় ওই ইউপি সদস্যের ছেলে বাদী হয়ে তার মাকে গণধর্ষণ ও বিষপ্রয়োগে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে একজন গ্রেফতার হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 29, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাট মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উদযাপন কমিটি গঠন
Next Article ট্রিপল মার্ডার: কালকিনিতে থমথমে পরিবেশ, এলাকা ছাড়া মানুষ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় খালে বাঁধ,হুমকির মুখে সামাজিক বনাঞ্চল পরিবেশ বিপর্যয়ের আশংকা

By জন্মভূমি ডেস্ক 18 minutes ago
বরিশাল

দশমিনার বিস্তীর্ন মাঠ জুড়ে সূর্য্যমুখীর ফুল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

By জন্মভূমি ডেস্ক 20 minutes ago
খুলনা

দাকোপে লেকের পানির দুর্গন্ধে স্থানীয়দের চরম ভোগান্তি

By জন্মভূমি ডেস্ক 22 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পহেলা বৈশাখ নিয়ে আপাতত কোনো হুমকি নেই: র‌্যাব ডিজি

By Nayon Islam 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সাক্ষাৎ

By Nayon Islam 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?