By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নড়াইলে কিশোর ইয়াসিন হত্যা ঘটনায় গ্রেফতার ৫
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইলে কিশোর ইয়াসিন হত্যা ঘটনায় গ্রেফতার ৫
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

নড়াইলে কিশোর ইয়াসিন হত্যা ঘটনায় গ্রেফতার ৫

Last updated: 2023/01/24 at 3:13 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

নড়াইল প্রতিনিধি : নড়াইলে কিশোর ইয়াসিন হত্যা ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সেই সাথে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ছিনতাই হওয়া ইয়াসিনের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন। গ্রেফতার হওয়া দু’জন প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে। তারা হলো ইয়াসিনের বন্ধু নড়াইলের কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের মফিজ খাঁনের ছেলে হাসিব খাঁন (২০) ও কুদ্দুস মোল্যার ছেলে হোসাইন মোল্যা। এছাড়া মোটরসাইকেল কেনা-বেচায় জড়িত থাকার অভিযোগে রাসেল হোসাইন, শরিফুল ইসলাম ও লিটন মিয়া নামে অপর ব্যাক্তিদের গ্রেফতার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো: কামরুামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: দোলন মিয়া, সদর থানার ওসি মাহমুুদুর রহমান, ওসি (ডিবি) সাজেদুর রহমান প্রমুখ।

পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে শহরের ভওয়াখালী এলাকার বিল্লাল মোল্যার ছেলে ইয়াসিন মোল্যা (২০) মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সাথে পার্শ্ববর্তী হিজলডাঙ্গায় মেলা দেখার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নিখোঁজের ৬দিন পর গত রোববার দুপুরে সদরের শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া ঈদগাহের পাশ থেকে ইয়াসিন মোল্যার (২২) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে একইদিন রাতে ডিবি পুলিশ ইয়াসিনের বন্ধু কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের মফিজ খাঁনের ছেলে হাসিব খাঁন (২০) ও কুদ্দুস মোল্যার ছেলে হোসাইন মোল্যাকে নড়াইল ও যশোর থেকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তিতে সোমবার সকালে আলোকদিয়া গ্রামের একটি সরিষার ক্ষেত থেকে ইয়াসিনকে হত্যার কাজে ব্যবহৃত ছুরি ও যশোরের শার্শা থানার খাজুরা গ্রাম থেকে অপর আসামি মো: আমিনের বাড়ি থেকে ইয়াসিনের ব্যবহৃত পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ওসি (ডিবি) সাজেদুর রহমান বলেন, পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনায় জড়িত প্রকৃত আসামীদের গ্রেফতারের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় নড়াইল জেলার ডিবি পুলিশ অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত মূল আসামীদ্বয়কে গ্রেফতার করে। পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন বলেন, ইয়াসিন নিখোঁজের ঘটনায় তার বোন বাদি শিরিনা খানম গত মঙ্গলবার নড়াইল সদর থানায় একটি জিডি করেন। ওই জিডি হত্যা মামলায় রূপান্তর হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 24, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাগেরহাটে নারীর মরদেহ উদ্ধার
Next Article সাতক্ষীরা সদর হাসপাতালে নষ্ট হচ্ছে ১৮ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 26 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশজুড়ে অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

By Nayon Islam 28 minutes ago
জাতীয়

ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াত-এনসিপি জোটের

By Nayon Islam 30 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 26 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশজুড়ে অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

By Nayon Islam 28 minutes ago
জেলার খবরবাগেরহাট

চিতলমারীর নিজাম হত্যার বিচার দাবি ভাইয়ের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 37 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?