By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

Last updated: 2024/11/05 at 7:42 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে সুলতান মোল্লা (৭০) নামে এক বৃদ্ধ কে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার (৪ নভেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা বলে দাবি পরিবারের।

হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশিদুল ইসলাম।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

নিহত সুলতান মোল্লা উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত আলেক মোল্লার ছেলে।

পুলিশের বরাত দিয়ে জানা যায়,কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য জামাল মোল্লা এবং শরিফুল মোল্লা ও সুইট শেখ এর মধ্যে দীর্ঘদিন যাবত স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধ চলমান ছিল।

এরই ধারাবাহিকতায় গতরাতে জামাল মোল্লার সমর্থিত লোকজন শরিফুল ও সুইট সমর্থিত লোকজনের উপর অতর্কিত হামলা করলে শরিফুল ও সুইট সমর্থিত সুলতান মোল্লা গুরুতর আহত হয়।পরবর্তীতে আহত সুলতান মোল্লাকে চিকিৎসার জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে নড়াইল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

পুলিশের বরাত দিয়ে আরও জানা যায়,

২০২১ সালের ইউপি নির্বাচনে জামাল মোল্লা ও শরিফুল মোল্লা পুরুলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে এবং জামাল মোল্লা নিকট শরিফুল মোল্লা পরাজিত হয়।

সেখান থেকে দু গ্রুপের মধ্য স্থানীয় কোন্দল চলে আসছিল।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশিদুল ইসলাম জানান, হত্যার পরে এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল চলমান রয়েছে।

যেহেতু গভীর রাতে হত্যার ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

এছাড়াও এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ জানায়নি।

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এখন ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 5, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দাকোপে দুর্যোগ মোকাবেলায় বহুপাক্ষিক উদ্যোগ শীর্ষক বেতার সংলাপ
Next Article বিরামপুরের সড়ক দুর্ঘটনায় ২ কিশোরের মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
আন্তর্জাতিক

ট্রাম্পকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী: ‘এ যুদ্ধ আপনার নয়’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
আন্তর্জাতিক

ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাল্টা হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

By Online Desk 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?