By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নড়াইলে নববধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলে নববধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

নড়াইলে নববধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

Last updated: 2024/06/23 at 5:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
প্রতীকী ছবি
SHARE

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে বখাটেদের হাতে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন এক নববধূ (১৯)। শনিবার (২২ জুন) নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী বিল এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার রাতে এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে দু‘জনকে আসামি করে কালিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ধর্ষণ চেষ্টার শিকার ভুক্তভোগী নারী নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে স্বামীর সঙ্গে ঘুরতে বের হন ওই নারী। তাঁরা উপজেলার চাঁচুড়ী বিল এলাকায় অসংখ্য মৎস্য ঘেরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ঘুরে বেড়াচ্ছিলেন। এ সময় ভুক্তভোগী নারীর এক আত্নীয়ের মৎস্য ঘেরে অবস্থানকালে সেখানে অনধিকার প্রবেশ করেন উপজেলার চাঁচুড়ী গ্রামের মোশারফ হোসেন মোল্যার ছেলে এলাকার চিহ্নিত বখাটে ও মাদকাসক্ত আহাদ মোল্যা (৩৫) ও একই গ্রামের মহিদুল মুসাল্লির ছেলে রানা মুসাল্লী ওরফে ফেলা (৩০)। বখাটেরা ভুক্তভোগী নারীর স্বামীর ওপর অতর্কিতভাবে হামলা করে। এরপর তাদের ধরে দূরে নিয়ে আটকে রেখে মারধর করেন ও হত্যার হুমকি দেয়। পরে আহাদ মোল্য ওই নারীকে চড়-থাপ্পড় মেরে শ্লীলতাহানি করে ও জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। সাথে থাকা স্বর্ণালংকার,আইফোন ও নগদ কিছু টাকা ছিনিয়ে নেয়। এ সময় স্বামীর চিৎকারে পাশের লোকজন ছুটে আসলে বখাটেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । এ ঘটনা থানা পুলিশকে না জানানোর জন্য বখাটে আহাদ মোল্যার ভাই স্থানীয় প্রভাবশালী মাতব্বর আশরাফুল ইসলাম ও তার সাঙ্গপাঙ্গরা বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছেন বলে ভুক্তভোগী নারীর স্বামী অভিযোগ করেন । তিনি জানান তাদের হুমকিতে থানায় অভিযোগ দিতে দেরি হয়েছে।
কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, ‘নিজেকে ও তাঁর স্ত্রীকে মারধর করে শ্লীলতাহানির বর্ণনা দিয়ে এক ভুক্তভোগী দু‘জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার সত্যতা উদঘাটনে মাঠে পুলিশের টিম কাজ করছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের হিসেবে এ অভিযোগ দায়ের করা হয়েছে। ’
এ প্রসঙ্গে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান বলেন,‘এ বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। সংশ্লিষ্ট থানায় খোঁজখবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট June 23, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কেশবপুরে ইউপি চেয়ারম্যানের মৎস্য ঘের জবর দখলের চেষ্টা
Next Article কয়রায় আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবরমহানগর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

By Nayon Islam 1 hour ago
জাতীয়

সিঙ্গাপুরে দক্ষ জনশক্তি রফতানির নতুন সম্ভাবনা

By Nayon Islam 2 hours ago
জেলার খবরমাগুরা

ব্যবসায়ীকে হত্যার হুমকি, ওসির বিরুদ্ধে পুলিশ সদর দফতরে অভিযোগ

By Nayon Islam 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকসর্বশেষ খবরসাহিত্য

অনিশ্চয়তার মুখে ‘যুদ্ধবিরতি’, ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

By Nayon Islam 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জের মুখে উপকূলের মানুষ ,বাড়ছে বেকারত্ব

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?