By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নড়াইলে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ১১
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ১১
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

নড়াইলে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ১১

Last updated: 2023/11/03 at 5:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ ১১ নেতা-কর্মীকে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

নাশকতার পরিকল্পনার অভিযোগে বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে সাড়ে ১১ টার দিক ফরিদপুরের আলফাডাঙ্গা থানার টগরবন্দ ইউনিয়নের মালা গ্রাম থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ ১০ জন নেতা-কর্মী এবং নড়াইল সদরের বাশগ্রাম এলাকা থেকে ওই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব প্রিন্স মোল্যা কে গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- নড়াইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম (৪৯), জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু (৩৬), লোহাগড়া উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহামুদ আলম (৪৮),জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান (২৮), জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাদুল ইসলাম (৪৫), ইতনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ পলাশ আলী (৪৫), ইতনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য আরমান শেখ (৩০), জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিরন মৃধা (৩০), মল্লিকপুর ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি খিজির আহম্মেদ (৫৮), ইতনা ইউনিয়নের ওয়ার্ড যুব দলের সভাপতি মাসুম শেখ(৩০) এবং বাশগ্রাম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব প্রিন্স মোল্যা (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, বিএনপি’র ডাকা টানা ৩ দিনের অবরোধ শেষে নড়াইল জেলার সীমান্তবর্তী ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানা এলাকায় বৃহস্পতিবার রাতে নড়াইল জেলা বিএনপি’র একদল নেতাকর্মী নাশকতার পরিকল্পনা করছিলেন। আলফাডাঙ্গা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশকে লক্ষ্য করে কক্টেল বোমা নিক্ষেপ করে তারা। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে নড়াইল জেলার ১০ জনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যান। পরবর্তীতে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত দুইটি কক্টেলের আলামত উদ্ধার করার পাশাপাশি ৫ টি মোটরসাইকেল জব্দ করে নাশকতার অভিযোগ এনে মামলা রুজু করে ফরিদপুর আদালতে হাজির করেন।
অন্যদিকে নড়াইল সদর থানার নাশকতা মামলায় বাশগ্রাম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব প্রিন্স মোল্যাকে বাশগ্রাম থেকে গ্রেফতার দেখিয়ে নড়াইল আমলী আদালতে হাজির করা হয়। তাদের সকলকেই জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 3, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় বিএনপি জামায়াতের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার
Next Article ডুমুরিয়ায় অটো রাইচমিলে অগ্নিকাণ্ড
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রতিদিন ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ সরকারের

By Tanvir 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?