By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নড়াইলে প্রতারণার অভিযোগে দুইজন গ্রেফতার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলে প্রতারণার অভিযোগে দুইজন গ্রেফতার
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

নড়াইলে প্রতারণার অভিযোগে দুইজন গ্রেফতার

Last updated: 2024/01/10 at 1:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : অনলাইন প্রতারণার অভিযোগে জেলার কালিয়া উপজেলার যাদবপুর গ্রাম থেকে দুই সহোদরকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯টি মোবাইল ফোনসেট ও ১৬টি সিম।

গ্রেফতারকৃতরা হলেন মো. শাহজালাল শেখ (২৭) ও মো. শাহজামান শেখ (২৩)। তারা যাদবপুর গ্রামের আ. কুদ্দুস শেখের ছেলে। মঙ্গলবার ভোরে যাদবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার মো. মেহেদী হাসান নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃত দুই প্রতারক ‘ইলোরা ফ্যাশন’ নামে ফেইসবুক পেইজে বিভিন্ন প্রকার কম্বল ও অনলাইনে বিভিন্ন পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে গত ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে  ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতারণার মাধ্যমে ২৩ লাখ ৪৫ হাজার ৫৪৬ টাকা হাতিয়ে নিয়েছে।

রেজওয়ান সিদ্দিক ইমরান (৩২) নামে এক ব্যক্তি ফেইসবুক পেইজে কম্বলের বিজ্ঞাপন দেখে দুটি কম্বলের অর্ডার দেন। বিভিন্ন ছলচাতুরী করে তারা ইমরানের কাছ থেকে নগদ একাউন্টের মাধ্যমে আগাম ২৭হাজার ৯০০ টাকা হাতিয়ে নিলেও কম্বল সরবরাহ করেনি।

ভূক্তভোগী ওই  ব্যক্তি নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান  চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই দুই সহোদরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দু’জনের নামে ২০১৮ সালে ঢাকার কোতয়ালী এবং ২০২২ সালে হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলাও বলে জানান পুলিশ সুপার।

অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতি প্রাপ্ত) মো. আনোয়ার হোসেন, তারেক আল মেহেদী, মো: দোলন মিয়া, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম ও নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 10, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় কাঁকড়া চাষীদের প্রশিক্ষণ
Next Article নির্বাচনে সব দলের অংশ নিতে না পারা দুঃখজনক: অস্ট্রেলিয়া
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
বরিশাল

মঠবাড়িয়ায় সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম

By জন্মভূমি ডেস্ক 17 minutes ago
সাতক্ষীরা

আওয়ামী লীগের ভোটে, গাজী নজরুল এম পি

By Correspondent 1 hour ago
সাতক্ষীরা

সাতক্ষীরার চার আসনেই জামায়াত জয়ী, হেরেছেন বিএনপির হাবিবও

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌ উপকূলে ‌জলবায়ু পরিবর্তনে বসবাসের ঠাঁই নাই সকিনা সহ শত পরিবারের

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?