By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবলীগ কর্মী নিহত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবলীগ কর্মী নিহত
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবলীগ কর্মী নিহত

Last updated: 2023/07/21 at 12:13 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী গ্রামে প্রতিপক্ষের হামলায় যুবলীগ কর্মী আজাদ শেখ (৩২) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের পেড়লী গ্রামের মহাসিন মোড়ে তিনি হামলার শিকার হন। ওই রাতেই তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করেন।

কালিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম বলেন নিহত আজাদ শেখ পেড়লী উত্তর পাড়ার সালাম শেখের ছেলে ও পেড়লী ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজ্জাদ শেখ’র বড় ভাই। আজাদ যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, যুবলীগের খুলনা বিভাগীয় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ থেকে ফেরার পথে বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যার পর কালিয়া উপজেলার পেড়লী মহাসিন মোড়ে পৌছালে প্রতিপক্ষরা আজাদ শেখকে হাতুড়ি ও দেশিয় অস্ত্র দিয়ে বেদম মারপিট করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরোও জানা যায়, দীর্ঘদিন ধরে সাবেক ইউপি চেয়ারম্যান পেড়লী গ্রামের আনিসুল ইসলাম বাবু শেখ ও শহীদুল ভূঁইয়ার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিল। শেখদের নেতৃত্ব দেন বাবু শেখ এবং ওই গ্রামের মোল্যা ও ভূঁইয়াদের নেতৃত্ব দেন শহীদুল ভূঁইয়া। ঘটনার ৪ দিন আগে ভূঁইয়া গ্রুপের লোকজনদের পেড়লী বাজার থেকে অপমান করে বের করে দেন বাবু চেয়ারম্যান গ্রুপের লোকজন। এরপর থেকে এলাকায় দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

তারই ধারাবাহিকতায় সাবেক চেয়ারম্যান বাবু শেখ সমর্থিত যুবলীগ কর্মী আজাদের ওপর হামলা হয়।
এদিকে আজাদ শেখ’র মৃত্যুর খবর শোনামাত্রই প্রতিপক্ষের ৭টি বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নড়াইল সদর ফায়ার স্টেশনের টিম লিডার মাসুদ জানান ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করেছে।

এ ঘটনায় নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি খুলনা মেডিকেলে গিয়ে নিহতের সার্বিক খোঁজ খবর নেন। তিনি যুবলীগ কর্মী হত্যায় জামায়াত-বিএনপি জড়িত থাকার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্টে এ হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবেন বলে উল্লেখ করেন তিনি।

পুলিশ সুপার সাদিরা খাতুন আমাদের নড়াইল জেলা প্রতিনিধি হুমায়ুন কবীর রিন্টুকে জানান, আজাদ শেখের মৃত্যুর খবরে পেড়লী গ্রামে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ঘটনা জানামাত্রই পুলিশের একাধিক টিম পেড়লী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। তাছাড়া হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। তবে কেউ এ ঘটনাকে পুঁজি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরূদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 21, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ধর্ষণের পর নারীদের নগ্ন করে ঘোরানোর আগে হত্যা করা হয় ধর্ষিতার ভাইকেও
Next Article খুলনাঞ্চলে মানহীন শিশুখাদ্য সামগ্রীতে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

নামাজ পাড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ খুলনায় সাবেক এমপির জামাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনাজেলার খবর

মঞ্জুকে স্বাগত জানাতে নগর ভবন প্রস্তুত

By Staff Reporter 7 hours ago
খুলনাজেলার খবর

মাছ বৃদ্ধি ও প্রজনন রক্ষায় চার ধাপে দাকোপ উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন

By Staff Reporter 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 13 hours ago
নড়াইল

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?