By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নড়াইলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

নড়াইলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Last updated: 2025/11/02 at 7:44 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার চৌগাছায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর আয়োজনে এবং সমন্বিত কমিউনিটি স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্পের আওতায় অর্গানাইজেশন ফর রুরাল কমিউনিটি ডেভেলপমেন্ট ও জার্মানির বণ শহরের ইউনিভার্সিটি আই ক্লিনিকের বাস্তবায়নে বিনামূল্যে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে প্রায় ২ হাজার রোগীর চিকিৎসা সেবা দেয়া হয়। গত শুক্রবার সকালে থেকে নড়াইল সদর উপজেলার চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা জটিল ও কঠিন রোগীদের ভিড় জমতে থাকে। দিনব্যাপী চলা বিনামূল্যের ক্যাম্পে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক তাদের সেবা দেন। ক্যাম্পে ট্রমা, অর্থোপেডিক্স, গাইনি রোগ, মেডিসিন কনসালটেন্ট, গ্যাস্ট্রোলোজি, নিউরো মেডিসিন, ডেন্টাল, শিশু রোগ, বক্ষব্যাধি চিকিৎসা ছাড়াও উন্নত মানের যন্ত্রপাতি দ্বারা বিশেষজ্ঞ চিকিৎসক চোখের চিকিৎসা দেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের সাক্ষাৎ ছাড়াও বিনামূল্যে ডায়বেটিস পরীক্ষা, রক্তচাপ নির্ণয়সহ রক্তের গ্রুপ নির্নয় করা হয়। এ সময় রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এ ক্যাম্পের আয়োজক ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. দীপ বিশ্বাস সুদীপ বলেন, জেলার হতদরিদ্রদের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে বিনামূল্যের এ মেডিকেল ক্যাম্প। দিনব্যাপী ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক এখানে আগত রোগিদের চিকিৎসা সেবা দিয়েছেন। তিনটি স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফ্রি মেডিকেল ক্যাম্পে ওষুধ সরবরাহ করেছেন। আগামীতে হতদরিদ্র ও গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে বিনামূল্যে এ ধরনের মেডিকেল ক্যাম্প করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি ভবিষ্যতে এ কার্যক্রম চলমান রাখতে সর্বমহলের সহযোগিতা কামনা করেন।

জন্মভূমি ডেস্ক November 3, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীর কারাদণ্ড
Next Article পাইকগাছায় এ্যাড. মোমরেজুল’র লিফলেট বিতরণ ও গণসংযোগ
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধে এ পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

By Tanvir 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

দৈনিক জন্মভূমির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা : সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

কেএমপির ১১ ওসির রদবদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম শুরু করতে কমিটি গঠন হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?