By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নড়াইলে মানব পাচার মামলার আসামি গ্রেফতার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলে মানব পাচার মামলার আসামি গ্রেফতার
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

নড়াইলে মানব পাচার মামলার আসামি গ্রেফতার

Last updated: 2023/12/07 at 5:05 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী গ্রাম থেকে একাধিক মানব পাচার মামলার প্রধান আসামি শাকিল হোসেনকে (৩৮) পুলিশ গ্রেফতার করেছে । বুধবার (৬ ডিসেম্ববর) গভীর রাতে খুলনার হরিণটানা থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন। কালিয়া থানা পুলিশের সহায়তায় ফোন কল ট্রাকিংয়ের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। আসামি শাকিল হোসেন চাঁচুড়ী গ্রামের মৃত ছাব্বির রহমান ওরফে মনু মোল্যার ছেলে।
অভিযোগে জানা যায়,উক্ত আসামি দীর্ঘদিন ধরে মানব পাচারের সাথে জড়িত রয়েছে। তিনি সংঘবদ্ধ মানবপাচার চক্রের সক্রিয় সদস্য। সে গ্রামের সহজ-সরল নিরীহ অসংখ্য সুন্দরী নারীসহ বিভিন্ন মানুষদের উচ্চ বেতনে বিদেশ নেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে নগদ টাকা আত্মসাৎ করে। এমনকি ভারত,মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশের বিক্রি করে দেয়। তার বিরুদ্ধে একাধিক মানবপাচারের মামলা চলমান রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, শাকিল হোসেন তার চক্রের অন্যান্য সদস্যদের সহযোগিতায় ৫ লাখ টাকার বিনিময়ে ২০২১ সালের ১৯ এপ্রিল কালিয়া উপজেলার কদমতলা গ্রামের খাজা মিয়া শেখ’র মেয়ে মিতা খানমকে ফ্রান্সে পাঠানোর উদ্দ্যেশে চোরাই পথে ভারতে পাঠিয়ে দেয়। পরে সেখানে জিম্মি করে আরও ৭ লাখ টাকা দিলে তাকে ফ্রান্সে পাঠাবে বলে কথা দেয় তার পরিবারকে। তার কথা অনুযায়ী ৭ লাখ টাকা দেয়ার পরও তাকে ফ্রান্সে নেয়ার পরিবর্তে ভারতে বোম্বের কংগ্রেস হাউজের গোল্ডেন চিমনি বারে এক দালালদের কাছে বিক্রি করে দেয়। এরপর সেখানে মিতা খানমকে প্রতিনিয়ত জোরপূর্বক যৌন পেশায় বাধ্য করা হচ্ছে মর্মে সম্প্রতি মুঠোফোনের ক্ষুদে বার্তায় তার বাবাকে অবহিত করেন। এ ঘটনায় শাকিল হোসেন,রাজিবুল ইসলাম রাজিব ও রাকিবুল ইসলাম রাতুলসহ ৫ জনের বিরুদ্ধে মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে খুলনার হরিণটানা থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন ভূক্তভোগী মিতা খানমের পিতা খাজা মিয়া শেখ।
এ প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা হরিণটানা থানার এসআই রফিকুল ইসলাম রফিক বলেন,‘ বুধবার দিবাগত রাতে হরিণটানা থানায় দায়েরকৃত একটি মানব পাচার মামলার প্রধান আসামী শাকিল হোসেনকে পুলিশ ফোর্স নিয়ে নড়াইলের কালিয়া থানা পুলিশের সহায়তায় ফোন কল ট্রাকিংয়ের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 7, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোরেলগঞ্জে যুবলীগ কর্মীর রগ কাটার ঘটনায় গ্রেপ্তার ৩
Next Article শ্যামনগরে আরসিআরসি বেসিক ও ফাস্ট এইড প্রশিক্ষণ অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সুন্দরবনে চাকে মধু নেই, দিক বিদিক হয়ে ছুটছে মৌয়ালরা

By Correspondent 35 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 11 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

By Tanvir 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?