By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নড়াইলে যুবকের লাশ উদ্ধারের ঘটনায় মামলা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলে যুবকের লাশ উদ্ধারের ঘটনায় মামলা
নড়াইল

নড়াইলে যুবকের লাশ উদ্ধারের ঘটনায় মামলা

Last updated: 2025/05/06 at 4:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুরে প্রতিবেশির বাড়ির পাশ থেকে যুবক রফিকুল ইসলাম (৩৫) এর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। এতে প্রতিপক্ষের ১৫ জনকে আসামি করা হয়েছে। মামলাটি করেছেন রফিুলের মা ফাতেমা বেগম।
মঙ্গলবার (৬ মে) বিখেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানা পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, রফিকুল মরাদেহ উদ্ধারের ঘটনায় তার মা বাদি হয়ে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মামলার এজহারে বাদি ফাতেমা অভিযোগ করেছেন, গত ১১ এপ্রিল আনুমানিক রাত ৭ টার দিকে আসামিদের কয়েকজন এবং অন্যান্যরা তার বসত বাড়িতে ও আমার পুত্রবধূ লাভলী বেগমের বসত বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ফাতেমা বাদি হয়ে মোট ৪৮ জন ও অজ্ঞাতনামা ৮/১০ জনের নামে কালিয়া থানায় মামলা করেন। এরপর থেকে আসামিরা তাকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিতে থাকে। এই মামলার আসামিরা তার ছেলেকে খুন করার হুমকিও দেয়। এরপর গত ২৮ এপ্রিল সন্ধ্যায় ফাতেমার ছেলে রফিকুল জানিয়েছিল সে রাতে বাড়িতে ফিরবে। কিন্তু রাতে রফিকুল বাড়িতে না ফেরায় এবং তার ফোন বন্ধ পাওয়ায় বাড়ির লোকজন চিন্তিত হয়ে পড়েন। একপর্যায়ে ২৯ এপ্রিল সকালে কাঞ্চনপুর গ্রামে প্রতিপক্ষ রিকাইলের বাড়ির পাশ থেকে রফিকুলের মরদেহ উদ্ধার করা হয়। এসময় মরদেহে কপালের ডান পাশে রক্তাক্ত ও থ্যাতলানো দেখা যায়। তাছাড়া শরীরে কাঁদালাগানো ও বিভিন্ন স্থানে জখম ছিল। এসময় রফিকুলের টি.ভি.এস মোটরসাইকেলটি রিকাইল শেখের বসত বাড়ীর দক্ষিন পার্শ্বে পাকা রাস্তার উপর ফেলানো অবস্থায় দেখা যায়।

এজহারে তিনি আরো লিখেছেন, রফিকুলের দাফনের পর ২৯ তারিখ রাতে একই গ্রামের পারুল বেগম বাদি ফাতেমাদের বাড়িতে এসে জানায়, ২৮ তারিখ রাতে পারুলের স্বামীর চাচাতো ভাই ইনামুল শেখ এর বাড়ীর দিক থেকে আওয়াজ শুনে হালকা বৃষ্টির মধ্যে পায়ে হেটে সেদিকে যাচ্ছিলেন তিনি। এ সময় রিকাইলের বসত বাড়ির দক্ষিন পার্শ্বে পাকা রাস্তার কাছে গেলে হাতে থাকা টর্চের আলোয় তিনি দেখতে পান যে, উল্লেখিত আসামীগন সহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জন আসামী দেশীয় অস্ত্র সহকারে ফাতেমার ছেলে রফিকুলের মোটরসাইকেল বেরিকেট দিয়া থামায়। এরপর তারা রফিকুলকে মারপিট করে রিকাইলের বাড়ির দিকে নিয়ে যায়। তখন পারুল আসামিদের ভয়ে বাড়িতে চলে আসে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 6, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কেশবপুরে জমির ধান কেটে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন
Next Article মাদারীপুরে অলৌকিক ক্ষমতার বটবৃক্ষ কর্তন!
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

দুটো শপথই নিলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 minutes ago
সাতক্ষীরা

তালার বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 2 minutes ago
নড়াইল

নড়াইলে আমন সংগ্রহে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 6 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

নড়াইল

নড়াইলে আমন সংগ্রহে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 6 minutes ago
নড়াইল

নড়াইলে রেল ব্রিজের পাশ থেকে মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 4 days ago
নড়াইল

নড়াইলে মানবপাচারের অভিযোগে মামলা

By Correspondent 1 week ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?