By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নড়াইলে যুবলীগ কর্মী খুন, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলে যুবলীগ কর্মী খুন, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

নড়াইলে যুবলীগ কর্মী খুন, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

Last updated: 2023/07/21 at 7:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : যুবলীগের খুলনা বিভাগীয় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ থেকে ফেরার পথে নড়াইলের কালিয়া উপজেলার যুবলীগ কর্মী আজাদ শেখ (৩২) খুনের পর এলাকায় লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) কালিয়া উপজেলার পেড়লী গ্রামের সালাম শেখের ছেলে ও পেড়লী ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজ্জাদ শেখের বড় ভাই যুবলীগ কর্মী আজাদ শেখ প্রতিপক্ষের হামলায় আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এমন খবরে গতকাল রাতে দুর্বৃত্তরা ওই গ্রামের বেশ কয়েকটি বাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পুলিশ উপস্থিত হলে রাতে ভাঙচুর, অগ্নিসংযোগ বন্ধ হলেও আজ শুক্রবার সকাল থেকে আবারও বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী নিছার ভূঁইয়ার শ্যালিকা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘খবর পেয়ে আমরা এসে দেখি কিচ্ছু নাই। ধানের গোলায় আগুন জ্বলছে, ঘরবাড়ি পুড়ে শেষ। এক বাড়ির সাতটি ঘর, আগুন দেওয়ার আগে সব নিয়ে গেছে লুট করে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী ঢাকা পোস্টকে বলেন, ‘আমার স্বামী অচল। ছোট দুইটা মেয়ে নিয়ে ভাঙা ঘরে থাকি। আমার ঘরটা আগুন ধরায় দিতে গেছিল। তাদের হাত-পা ধরে অনুরোধ করায় তারা আগুন দেয়নি, কিন্তু আমার ঘরে কুপিয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, পেড়লী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অনেক দিন থেকেই দুই গ্রুপের মধ্যে ঝামেলা চলছে। শেখ গ্রুপের নেতৃত্বে পেড়লী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুল ইসলাম বাবু শেখ। নিহত যুবলীগ কর্মী আজাদ শেখ তার অনুসারী ছিলেন। অপরদিকে ভূঁইয়া ও মোল্যা গ্রুপের নেতৃত্ব দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্যা। এই গ্রুপে আছেন শহীদুল ভূঁইয়া ও আলমগীর মোল্যা।

এদিকে যুবলীগ কর্মী আজাদ শেখ মারা যাওয়ার পর ঘরবাড়ি ফেলে পালিয়েছেন ভূঁইয়া ও মোল্যা গ্রুপের লোকজন। তবে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাকে একে অপরের ওপর দোষ চাপাচ্ছেন উভয় পক্ষ।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার সাদিরা খাতুন ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, যেকোনো হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে আমরা সব দিক মাথায় রেখেই তদন্ত করছি। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করলে আইনের আওতায় আনা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 21, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৯৬ জন হাসপাতালে ভর্তি
Next Article ‘নায়কদের বয়স যতই হোক না কেন, তাদের অল্পবয়সী নায়িকা চাই’
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

যেভাবে রোজা রাখতেন প্রিয়নবী (সা.)

By Correspondent 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?