By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নড়াইলে সংখ্যালঘু’র বসতভিটা জবর দখল চেষ্টা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলে সংখ্যালঘু’র বসতভিটা জবর দখল চেষ্টা
নড়াইল

নড়াইলে সংখ্যালঘু’র বসতভিটা জবর দখল চেষ্টা

Last updated: 2026/02/27 at 6:58 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার ফুলদহ গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের পৈতৃক বসতভিটা জবর দখল চেষ্টা ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন হয়েছে। ফুলদহ গ্রামের ভুক্তভোগি সুকুমার সাহা (৭০) নড়াইল শহরের রূপগঞ্জ বাজারের বাণিজ্যিক এলাকায় এ সাংবাদিক সম্মেলন করে প্রশাসনের কাছে নিরাপত্তা ও প্রতিকার দাবি করেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুকুমার সাহা বলেন, তার বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার ফুলদহ গ্রামে। তিনি ব্যবসায়ীক কাজে দীর্ঘদিন বাড়ির বাইরে ছিলেন। ওই সময়ে তিনি নিজের বাড়ি ও অন্যান্য সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দেন প্রতিবেশি নাথুরাম সাহাকে। সেই সুযোগে নাথুরাম সাহা তার জমির জালিয়াতি কাগজপত্র তৈরী করেছেন। এ বিষয়ে তিনি মামলা দায়ের করেন। নাথুরাম সাহার সাথে তার আদালতে মামলা চলছে। বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। এরই মধ্যে ফুলদহ গ্রামের প্রতিবেশি ইমরান শেখ ও অমিত হাসান তার বসতবাড়ি জবর দখলের পায়তারা করছে। নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। সহজে জমি ছেড়ে না দিলে খুন জখম করার হুমকি দিচ্ছে। এমনকি ইমরান শেখ ও অমিত হাসানের দাবি,তারা নাথুরাম সাহার কাছ থেকে ওই জমি কিনেছেন। জীবন বাঁচাতে বাধ্য হয়ে তিনি ফৌজদারী কার্যবিধি’র ১৮৯৮ এর ১০৭ ধারা মামলা করেছেন। আর সম্পত্তি’র জবর দখল ঠেকাতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট,নড়াইল আদালতে ফৌজাদরী কার্যবিধির ১৪৪ ধারায় মামলা দায়ের করেছেন। এসব মামলার কোন তোয়াক্কা না করে জবরদখলে মরিয়া হয়ে উঠেছে ইমরান ও অমিত চক্র। তিনি সাংবাদিক সম্মেলনে বুকফাটা আর্তনাদ করে কেঁদে উঠেন আর বলেন হিন্দু মানুষ হওয়ায় তার উপর এতো অত্যাচার নির্যাতন। জালিয়াতি কাগজপত্র তৈরি করে তার জায়গাজমি জোর করে গ্রাস করছে প্রতিবেশি সন্ত্রাসী চক্র। তার জীবনের কোন নিরাপত্তা নেই। তিনি চরম ঝুঁকির মধ্যে রয়েছেন। তাকে বাড়ি থেকে বের হতে দেয়া হয় না। জোরপূর্বক তার বাড়ি ঘেরাও করে রেখেছে। তিনি স্বাভাবিক জীবন যাত্রা অব্যহত রাখতে এবং জবর দখলকারিদের হাত থেকে রেহাই পেতে পুলিশ সুপার, জেলা প্রশাসক ও নড়াইল-১ আসনের মাননীয় সংসদ সদস্যের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।

জন্মভূমি ডেস্ক February 27, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রামপালে তীব্র লবনাক্ততার মধ্যেও বোরো ধানের আবাদ বৃদ্ধি
Next Article পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
আরো পড়ুন
সাতক্ষীরা

পয়লা বৈশাখ নিয়ে ব্যস্ত শিল্পীরা,রঙে জেগে উঠছে সাতক্ষীরা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান

By Tanvir 4 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে : ট্রাম্প

By Tanvir 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

নড়াইল

নড়াইলে শিশু হত্যার অভিযোগে মা গ্রেফতার

By Correspondent 4 days ago
নড়াইল

নড়াইলের সরকারি ঘর বরাদ্দে অনিয়ম দুর্নীতির অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 1 month ago
নড়াইল

নড়াইলে খামেনেয়ীর শাহাদাতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মানব বন্ধন

By জন্মভূমি ডেস্ক 1 month ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?