By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নড়াইলে স্কুলছাত্রের হাত-পায়ের রগ কর্তন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলে স্কুলছাত্রের হাত-পায়ের রগ কর্তন
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

নড়াইলে স্কুলছাত্রের হাত-পায়ের রগ কর্তন

Last updated: 2023/12/06 at 11:30 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলে প্রেম করার অপরাধে আরিয়ান নামে এক স্কুলছাত্রের রগ কেটে দেয়া হয়েছে। আরিয়ান মোল্যা (১৬) নড়াইল পৌরসভার মহিষখোলা গ্রামের মোহাম্মদ মোল্যার ছেলে। সে নড়াইল পৌর মাধ্যমিক বিদ্যালয় হতে আগামী ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ প্রেমিকা’র মায়ের নির্দেশে মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে নড়াইল সদরের কাড়ার বিলে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার পর আহত আরিয়ানকে নড়াইল সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের বেডে শুয়ে আরিয়ান ঘটনার বর্ণনা দিয়েছে, এমন বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে আরিয়ান অভিযোগ করে বলে, ‘মঙ্গলবার বিকেলে তার দাদী তাকে ডেকে বলেন আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম পলাশ তাদের বাড়িতে আসছেন। তিনি কথা বলবেন। চেয়ারম্যানের সাথে কথা বলার এক পর্যায়ে বাড়ির মধ্যে ঢুকে তুষার শেখ ও রয়েল নামে দু’জন তাকে টেনে হিঁচড়ে একটি প্রাইভেটকারে তুলে নেয়। গাড়ির মধ্যে ২ জন মহিলা ছিল। তারা পুলিশ লাইনসের সামনে নেমে যায়। গাড়ির মধ্যে কেউ কোনো কথা না বলে সোজা গোবরা রোড দিয়ে কাড়ার বিলে নিয়ে যায়।
সেখানে গাড়ি থেকে নামিয়ে ঘের পাড়ে নিয়ে যায়। সেখানে তুষার, রয়েল, এলান তাকে কুপিয়ে জখম করে ফেলে যায়। আহত অবস্থায় ভ্যানে করে আরিয়ান একা সদর হাসপাতালে পৌছান বলে আরিয়ান ভিডিওতে জানান।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, স্কুলছাত্র আরিয়ানের সাথে শিবশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার স্কুল পড়ুয়া মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। এ প্রেমে বাধা হয়ে দাঁড়ায় মেয়ের মা। এ নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল। এর সূত্র ধরে হত্যার উদ্দেশ্যে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করে আরিয়ানের পরিবার।

নড়াইল পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক জানান ‘কোনো ধরনের অভিযোগ থাকলে প্রশাসনের নিকট জানাতো পারতো। স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি বা মাতবরদের সহযোগিতায় সহজে সমাধান করা যেত। এভাবে দিনে দুপুরে একটা ছেলেকে তার বাড়ি থেকে তুলে নিয়ে হাত পায়ের রগ কেটে দেয়া, এটা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। এ ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন, দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।’
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান বলেন, ঘটনাটি জানার সাথে সাথে পুলিশ সুপারের নির্দেশে একাধিক টিমের সমন্বয়ে অভিযুক্তদের ধরতে অভিযান পরিচালিত হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আশাশুনিতে ২২০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
Next Article যশোরে বিএনপির ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই : ববি হাজ্জাজ

By Tanvir 8 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?