By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ২২ জন!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ২২ জন!
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ২২ জন!

Last updated: 2023/11/23 at 2:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

লোহাগড়া প্রতিনিধি : নড়াইল-২ আসনে (নড়াইল সদরের একাংশ ও লোহাগড়া) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ২২ জন। এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার জন্য সর্বোচ্চ সংখ্যক নেতা মনোনয়নপত্র সংগ্রহ করায় জেলা জুড়ে সরব আলোচনার সৃষ্টি হয়েছে। এখন অপেক্ষার পালা, কে হচ্ছেন নড়াইল-২ আসনে নৌকা প্রতীকের কান্ডারী। এ নিয়ে নড়াইল-২ আসনের নির্বাচনী এলাকায় চলছে ব্যাপক জল্পনা-কল্পনা তথা আলাপ-আলোচনা।

নড়াইল-২ আসনের বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন নন্দিত ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।

মঙ্গলবার পর্যন্ত এই আসনে যে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম আসিফুর রহমান বাপ্পী, জেলা সহ-সভাপতি এ্যাড. সৈয়দ আইয়ুব আলী, জেলা সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নিলু, জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বুয়েট প্রকৌশলী লে. কমান্ডার (অবঃ) এ এম আব্দুল্লাহ, লোহাগড়া উপজেলা সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল বাসার ডলার, পৌর সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু, জাতীয় সংবাদ সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. এস এম তরিকুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ হাবিবুর রহমান তাপস, সাবেক ছাত্রলীগ নেতা পলাশ হাজরা, আওয়ামী লীগ নেতা উদ্ভীদ বিজ্ঞানি কাজী জাহিদুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা মো: জসিম উদ্দিন কনক, আওয়ামী লীগ নেতা মো: মনির হোসেন, সাবেক আইজি আর মুন্সী নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শরীফ খসরুজ্জামানের মেয়ে শামীমা সুলতানা, ফারহানা রেজা, আওয়ামী লীগনেতা বরুন গাঙ্গুলি, ব্যারিস্টার আল-আমীন রহমান জিকো, ড. কে এম সালাউদ্দীন, আওয়ামী লীগনেতা মোঃ হাসানুজ্জামান।

নড়াইল-২আসনে সর্বোচ্চ সংখ্যক প্রার্থীর মনোনয়ন সংগ্রহ করার বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন, যারা দলীয় মনোনয়নের বিষয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, তাদের অধিকাংশই নড়াইল জেলার রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। এসব নেতারা কেন্দ্রীয় রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও থাকতে পারে। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত মনোনয়ন বোর্ড নড়াইল-২ আসনে যাকে মনোনয়ন দিবেন, দলের নেতা-কর্মী ও সমর্থকরা সেই প্রার্থীর পক্ষে কাজ করবেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে মাদকসহ ৪জন কারবারি আটক
Next Article যশোরে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 19 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 20 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?