By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা: ফিফা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা: ফিফা
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা: ফিফা

Last updated: 2024/10/01 at 4:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের আগামীর গর্ব হামজা চৌধুরীকে নিয়ে এর চেয়ে আর কী সুন্দর উপমা ব্যবহার করতে পারতো ফিফা! বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এমন এক দিনে এই তকমা দিল, যে দিনটা হামজার জন্মদিন।

বাংলাদেশি বংশোদ্ভূত হামজা আজ ২৭ বছর পূর্ণ করেছেন। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করেছে। নীল জার্সি পরা হামজাকে নিয়ে ক্যাপশনে লিখেছে, ‘নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা’। ক্যাপশন শেষে বাংলাদেশের পতাকার ছবি পোস্ট করেছে ফিফা।

বাংলাদেশ সময় আজ বেলা ১টা ৬ মিনিটে হামজাকে নিয়ে পোস্ট করেছে ফিফা। মুহূর্তের মধ্যেই ওই পোস্টে দেখা গেছে হাজারো প্রতিক্রিয়া। মন্তব্যের ঘরে বেশির ভাগই বাংলাদেশি ভক্ত-সমর্থক। অনেকেই হামজাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ একজন লিখেছেন, আশা করি হামজা বাংলাদেশের হয়ে ক্রিকেটার সাকিব আল হাসানের মতো ফুটবল দুনিয়ায় বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হবে। ওই পোস্ট শেয়ারও করেছেন অনেকে।

বাংলাদেশের জার্সি পরে মাঠে নামা থেকে এখন এক ধাপ দূরে দাঁড়িয়ে হামজা চৌধুরী। ফিফার অনুমোদন পেলেই তিনি গায়ে চড়াতে পারবেন লাল-সবুজ জার্সি। লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য ছাড়পত্র চেয়ে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছে আবেদন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই আবেদনে সাড়া দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। হামজার ছাড়পত্র তারা (এফএ) ফিফার কাছে পাঠিয়েছে বলে মঙ্গলবার বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আজকের পত্রিকাকে নিশ্চিত করেছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 1, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রানা প্লাজার সোহেল রানার হাইকোর্টে জামিন
Next Article সাবেক এমপি শরিফুল ও মন্ত্রিপরিষদ সচিব কবিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

এমপি ইলহান ওমর, রাশিদা তালাইবকে দেশ থেকে বিতাড়িত করা উচিত : ট্রাম্প

By Staff Reporter 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি বদির জামিন

By Online Desk 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

চিংড়ি রপ্তানির পতন ও ভেনামির সম্ভাবনা!

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৫ মার্চের মধ্যে দিতে হবে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব

By সিনিয়র করেস্পন্ডেন্ট 22 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?