By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নতুন মামলায় গ্রেফতার ব্যরিস্টার তুরিন আফরোজ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > নতুন মামলায় গ্রেফতার ব্যরিস্টার তুরিন আফরোজ
জাতীয়

নতুন মামলায় গ্রেফতার ব্যরিস্টার তুরিন আফরোজ

Last updated: 2025/04/28 at 4:08 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক থানার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যরিস্টার তুরিন আফরোজসহ একাধিক আসামিকে গ্রেফতার দেখানো হয়েছে।
এর মধ্যে মিরপুর থানার হত্যা মামলায় তুরিন আফরোজ, ধানমন্ডি থানার মামলায় সিআইডির বরখাস্ত ডিআইজি ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলাম এবং অতিরিক্ত ডিআইজি মো. মশিউর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া ধানমন্ডি থানার আরেক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেফতার দেখানোর আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) আসামিদের আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তারা এসব মামলায় তাদের গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম তাদের গ্রেফতার দেখান।
তুরিন আফরোজকে গ্রেফতার দেখানো মামলার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট মিরপুর-১০ নম্বরে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী পারভেজ হোসেন (২১)। এসময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এ ঘটনায় নুরু ইসলাম নামে এক ব্যক্তি গত বছরের ৩ নভেম্বর বাদী হয়ে মামলা দায়ের করেন। তুরিন আফরোজ এ মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি।
গত ৭ এপ্রিল রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় ৮ এপ্রিল তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১২ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়।
গত ৮ ফেব্রুয়ারি মোল্যা নজরুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এদিকে ১৯ সেপ্টেম্বর দিবাগত রাতে মশিউর রহমানকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এছাড়া গত ১৭ এপ্রিল সকালে উত্তরা এলাকা থেকে শাহে আলমকে গ্রেফতার করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 28, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু
Next Article ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে বিভাগীয় টাস্কফোর্স সভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

‎খুলনায় ‘মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ’-এর শুভ উদ্বোধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 6 hours ago
জাতীয়

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

By Nayon Islam 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 6 hours ago
জাতীয়

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

By Nayon Islam 6 hours ago
জাতীয়

এবার গরমে পুড়বে দেশ: এপ্রিল থেকে জুনের মধ্যে তীব্র তাপপ্রবাহের শঙ্কা

By Nayon Islam 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?