By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নদী ভাঙনে কমছে সুন্দরবন: বিলীন হয়েছে বন বিভাগের জেটি ও স্থাপনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > নদী ভাঙনে কমছে সুন্দরবন: বিলীন হয়েছে বন বিভাগের জেটি ও স্থাপনা
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

নদী ভাঙনে কমছে সুন্দরবন: বিলীন হয়েছে বন বিভাগের জেটি ও স্থাপনা

Last updated: 2025/03/08 at 6:00 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

শেখ হাসান আল মাহমুদ, শরণখোলাঃ নদীতে ভাঙ্গছে সুন্দরবন। কমছে বনভূমি। বনের বিভিন্ন স্থানে বিলীন হয়েছে বন বিভাগের জেটি ও স্থাপনা। অফিস ব্যারাক ছাড়তে বাধ্য হচ্ছেন বনরক্ষীরা । বনের ৯ টি স্থানের ভাঙ্গন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের সহায়তা চেয়েছে পূর্ব সুন্দরবন বিভাগ।
বনবিভাগ সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর ধরে সুন্দরবনের বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। ব্যপক জায়গা জুড়ে গাছপালাসহ বনভূমি নদীতে বিলীন হ্েচ্ছ। বিশেষ করে দুবলা ফরেষ্ট অফিসের জেটি, খাবার পানির একাধিক পুকুর, অফিস ভবন, মেহেরআলী চরের সাইক্লোন শেল্টার ও মিস্টি পানির পুকুর সাগরে বিলীন হয়েছে। সাগরে বিলীন হয়েছে কটকার পুরাতন রেষ্ট হাউস ভবনও জেটি বগী ফরেষ্ট অফিসের দোতলা ভবন নদীতে বিলীন হওয়া এখন সময়ের ব্যপার মাত্র। অনেক স্থানের অফিস ও পুকুর নদীতে বিলীন হবার পথে। সুন্দরবনের ৯টি স্থানের, পুকর, জেটি. গোলঘর, টিকিট কাউন্টার, ট্যুরিষ্ট বসার স্থান ও ষ্টাফ ব্যরাকের ভাঙ্গন ঠেকাতে পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাট থেকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলীকে একটি চিঠি দেওয়া হয়েছে। ভাঙ্গন কবলিত ৯ টি স্থান হচ্ছে, কচিখালী অভয়ারণ্য কেন্দ্র, কটকা অভয়ারণ্য কেন্দ্র, চান্দেশ্বর টহল ফাঁড়ি, জেলে পল্লী দুবলা টহল ফাঁড়ি, বগী ফরেষ্ট ষ্টেশন, ঝাপসি টহল ফাঁড়ি, জোংড়া টহল ফাঁড়ি , করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও শুয়ারমারা টহল ফাঁড়ি।
সুন্দরবনের প্রধান পর্যটন স্পট কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার সোয়েবুর রহমান সুমন বলেন, সাগরের ভাঙ্গনে কটকার বিস্তীর্ন বনাঞ্চল সাগরে বিলীন হচ্ছে। ক্রমাগত বনভূমি ভাঙ্গছে। কমছে বনভূমি। অনেক গাছপালা সাগরে বিলীন হয়েছে। কটকার পুরাতন রেষ্টহাউস ভবন সাগরে চলে গেছে। তাছাড়া সুন্দরবনের গহীনে অনেক জায়গা নদী খালে বিলীন হয়েছে। কটকার ফরেষ্ট অফিস এখন ভাঙ্গনের মুখে বলে ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।
বগী ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা আঃ সবুর বলেন, তাদের অফিসকাম ব্যারাক নদীতে বিলীন হয়ে যাওয়া এখন সময়ের ব্যপার মাত্র। ঝুঁকি এড়াতে তারা ভবন ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। বগী ফরেষ্ট অফিসের ভাঙ্গন ঠেকাতে গত সেপ্টেম্বর অক্টোবর মাসে পানি উন্নয়ন বোর্ড নদীতে বালির বস্তা ফেলে ডাম্পিং করেছিলো। তাতে নদী ভাঙ্গন ফেরেনি।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, সুন্দরবনের বিভিন্ন স্থানের বনভূমি যেমন নদীতে ভাঙ্গছে তেমনি আবার অনেক জায়গায় নদীতে চর জেগে উঠেছে। নদী ভাঙ্গনের ফলে বনবিভাগের ব্যপক ক্ষতি হচ্ছে। ঘূর্ণীঝড় রেমালের পরে ভাঙ্গন আরো তীব্র আকার ধারণ করেছে বলে এসিএফ জানান।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোঃ আলবুন্নি বলেন, সুন্দরবন বিভাগের আবেদনের প্রেক্ষিতে বগী ফরেষ্ট ষ্টেশন অফিসের সামনে ভাঙ্গন ফেরাতে বালি ভর্তি জিও ব্যাগ নদীতে ফেলা হয়েছে। বাজেট সল্পতার কারণে সুন্দরবনের অন্যান্য স্থানে ভাঙ্গন প্রতিরোধে কাজ করা সম্ভব হয়নি।
পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করীম জন্মভূমিকে বলেন, সুন্দরবনে ব্যপকভাবে ভাঙ্গন দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে এরুপ ভাঙ্গন শুরু হয়েছে বলে তার ধারণা। বনের বিভিন্ন জায়গায় অনেক স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে। জরুরী ভিত্তিতে সুন্দরবনের ৯টি স্থানের ভাঙ্গন ঠেকাতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলীকে অনুরোধ জানিয়ে গত বছরের সেপ্টেম্বর মাসে একটি পত্র দেওয়া হয়েছিলো। পানি উন্নয়ন বোর্ড বগীতে ভাঙ্গন কবলিত স্থানে বালিভর্তি জিওব্যাগ নদীতে ফেলেছিলো। কিন্ত তাতে ভাঙ্গন প্রতিরোধ হয়নি বলে ডিএফও জানিয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 8, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
Next Article ডুমুরিয়ায় নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 8 minutes ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 8 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 12 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 12 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 13 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 42 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?