By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

Last updated: 2026/03/02 at 4:12 PM
Tanvir 5 hours ago
Share
SHARE

নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশনে, সংসদের বছরের প্রথম অধিবেশনে এবং নতুন সংসদ গঠিত হওয়ার পর প্রারম্ভিক সেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এটি এখন পর্যন্ত সংবিধানে বহাল আছে এবং এটি একটি দীর্ঘকালীন প্রথা ও ঐতিহ্য। সেই অনুযায়ীই সব হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২ মার্চ) দুপুর ২টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংসদ অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতিকে যেন বক্তব্য দিতে না দেওয়া হয়— এ বিষয়ে একটি রিট হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার জানা নেই এরকম কোনো রিট হয়েছে কি না। রিট হতেই পারে, চিঠিও দিতে পারে। আমরা তো বলেছি যে, এই কথা বলার অধিকার এবং স্বাধীনতার জন্যই আমরা জীবন দিয়েছি। কেউ চিঠি দিতেই পারে, কিন্তু আমাদের সংবিধান কী বলে? আমাদের প্রথা ও ট্রাডিশন কী বলে?

তিনি বলেন, প্রথম অধিবেশনে, সংসদের বছরের শুরুতে এবং নতুন সংসদ গঠিত হলে প্রারম্ভিক সেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এটি সংবিধানে বহাল আছে এবং প্রথা অনুযায়ী সেটিই হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, কেউ যদি দাবি করে এবং ভবিষ্যতে যদি সংবিধান সংশোধন করে নির্ধারণ করা হয় যে রাষ্ট্রপতি আর ভাষণ দেবেন না, সেটা তখন দেখা যাবে।।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। নবনির্বাচিত সংসদে যারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন, তারা সদস্য হিসেবে যোগদান করবেন। এর বাইরে সংবিধানে ‘সংবিধান সংস্কার পরিষদ’ নামে কিছু না থাকায়, যারা সংস্কার পরিষদের সদস্য হয়েছেন সেটি তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু জাতীয় সংসদে তারা সেই হিসেবে অংশগ্রহণ করতে পারবেন না। সেখানে শুধুমাত্র সংসদ সদস্যগণই অংশ নিতে পারবেন। বর্তমানে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে মাঠ-ময়দান, সেমিনার বা বিবৃতিতে যা হচ্ছে, তা রাজনৈতিক অধিকার হিসেবে তারা বলতেই পারেন। তাদের কথা বলার অধিকার আছে, দাবিও তুলতে পারেন। কিন্তু অসাংবিধানিক কোনো কিছু আমরা জাতীয় সংসদে উত্থাপন করতে পারি না।

তিনি বলেন, আমরা বলেছি, যদি গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হয়, তবে তা জাতীয় সংসদে আলাপ-আলোচনা এবং গণভোটের রায় কার্যকর করার মাধ্যমে করতে হবে। সেই ক্ষেত্রে সংবিধানে সংশোধনী আনতে হবে।

সংবিধান সংশোধনী আনা হলে এবং তা গৃহীত হওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা শপথ নেবেন কি না, কারা শপথ করাবেন এবং কোন ফরমে করাবেন- সেসব বিষয় সেখানে অন্তর্ভুক্ত থাকতে হবে। সুতরাং এটি একটি দীর্ঘ প্রক্রিয়া এবং আলাপ-আলোচনার বিষয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আমি জানতে পেরেছি যে আজ হাইকোর্টে একটি রিট পিটিশন করা হয়েছে। ‘জুলাই জাতীয় সনদ’ (সংবিধান সংস্কার আদেশ-২০২৫) নামে যে আদেশটি হয়েছিল, সেটি সংবিধানের লঙ্ঘন এবং এর কোনো বৈধতা নেই দাবি করে এই রিটটি দাখিল হয়েছে। এর শুনানিও আজ হওয়ার কথা। বিচার বিভাগ থেকে কী মতামত আসে দেখা যাক। সেটিও আমরা জাতীয় সংসদের জন্য বিবেচনায় নিতে পারব। এই বিষয়গুলো আইনানুগ ও সাংবিধানিকভাবে জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে। এটিই গণতান্ত্রিক চর্চা।

অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়মতান্ত্রিকভাবে সংযোজনের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ১৩৩টি অধ্যাদেশের সবগুলোর ক্ষেত্রেই সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। জাতীয় সংসদের অধিবেশনের প্রথম দিনে এগুলো উপস্থাপিত হবে। এরপর কোনগুলো গৃহীত হবে আর কোনগুলো হবে না, তা সংসদে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।

Tanvir March 2, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত
Next Article কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
আরো পড়ুন
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 35 seconds ago
মহানগর

নগরীতে একাধিক মামলার আসামি খুন

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
উপসম্পাদকীয়সম্পাদকীয়

কেমন ছিল এবারের নির্বাচনে নারীর অংশগ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বকুলসহ সংসদের হুইপ হলেন ৬ এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 38 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়

মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার : স্বরাষ্ট্রমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?