By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নবীরা বলে গেছেন, মধ্যপ্রাচ্য থেকেই পৃথিবী ধ্বংস হবে: ট্রাম্প
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > নবীরা বলে গেছেন, মধ্যপ্রাচ্য থেকেই পৃথিবী ধ্বংস হবে: ট্রাম্প
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

নবীরা বলে গেছেন, মধ্যপ্রাচ্য থেকেই পৃথিবী ধ্বংস হবে: ট্রাম্প

Last updated: 2024/10/27 at 4:59 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : আমেরিকান জনপ্রিয় পডকাস্টার জো রোগানকে দেওয়া প্রায় তিন ঘণ্টার এক দীর্ঘ সাক্ষাৎকারে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের সম্পর্ক ও মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া উত্তেজনার বিষয়ে কথা বলেছেন আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেই সাক্ষাৎকারে তিনি আমেরিকার অতীত, ভবিষ্যৎ এবং বিশ্বের জন্যও ভবিষ্যদ্বাণী করেছেন। বৈশ্বিক ভবিষ্যদ্বাণী করতে গিয়ে তিনি নবী-রসুলদের বলে যাওয়া কথার উদাহরণও টেনেছেন।

গত শুক্রবার রোগান এক্সপেরিয়েন্স পডকাস্ট অনুষ্ঠানে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার রেকর্ড করা হয়। এরপর ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে ২ ঘণ্টা ৫৯ মিনিটের সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। ইউটিউবে ভিডিওটি প্রকাশের পর রোববার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত ২ কোটি ৫৯ লাখ ৪৮ হাজারের বেশি বার দেখা হয়েছে।

প্রায় তিন ঘণ্টার সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেন ও কমালা ইসরায়েল-হামাস যুদ্ধের সময় কোনও কিছু না করার জন্য ইসরায়েলকে উপদেশ দেওয়ায় এই সমালোচনা করেন তিনি।

তবে হামাসের সাথে যুদ্ধের পুরো সময়ে বাইডেনের কথা না শোনার জন্য ইসরায়েলের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধের সময় কিছু না করার জন্য ইসরায়েলকে বলেছিলেন বাইডেন।

‘‘আমার মনে হয়, যদি তারা (ইসরায়েল) বাইডেনের কথা শুনতো, তাহলে এখনও তাদের মাথার ওপর বোমা পড়ার জন্য অপেক্ষা করতে হতো,’’ যোগ করেন তিনি।

‘‘বাইডেনের অনেক কিছুতে ভুল আছে। আমার ধারণা আপনিও বলবেন যে, তিনিও (হ্যারিস) ভুল করেছেন। কারণ তিনি সবসময় বলেছেন, তারা একসাথে সিদ্ধান্ত নিয়েছেন।’’

ট্রাম্প বলেন, ইসরায়েল তার (বাইডেনের) উপদেশ শোনেনি।

মধ্যপ্রাচ্যে শেষ হবে বিশ্ব
রোগান এক্সপেরিয়েন্স পডকাস্টে এরপরই মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতির বিষয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এই সাবেক প্রেসিডেন্ট বলেন, এই অঞ্চল সম্পর্কে নবীরা যা বলে গেছেন তা তিনি বিশ্বাস করেন। তারা বলেছেন, মধ্যপ্রাচ্য এমন জায়গা হবে, যেখানে শেষ হবে বিশ্ব।

ট্রাম্প বলেন, ‘‘আপনি জানেন, নবীরা বলে গেছেন, মধ্যপ্রাচ্যে পৃথিবী শেষ হয়ে যাবে। আপনি এটা জানেন, তাই না।’’

সিনিয়র করেস্পন্ডেন্ট October 27, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাগেরহাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মেডিকেল ক্যাম্প
Next Article লেবাননে ইসরায়েলের চার সেনা নিহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

পবিত্র রমজান মাসের ইবাদত

By Correspondent 47 minutes ago
সাতক্ষীরা

শ্যামনগরের মানুষের জীবন যুদ্ধ, বন আর নদী

By Correspondent 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?