By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নমুনার পরীক্ষার ফল পেতে দীর্ঘসূত্রিতা, ভোগান্তিতে মানুষ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > নমুনার পরীক্ষার ফল পেতে দীর্ঘসূত্রিতা, ভোগান্তিতে মানুষ
জাতীয়

নমুনার পরীক্ষার ফল পেতে দীর্ঘসূত্রিতা, ভোগান্তিতে মানুষ

Last updated: 2021/07/12 at 8:12 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE


জট কমাতে ২২০০ নমুনা শুক্রবার পাঠানো হয়েছে ঢাকায়
বর্তমানে আরো সাত থেকে আটশ নমুনার জট রয়েছে মেডিকেলের ল্যাবে

জন্মভূমি রিপোর্ট
করোনার নমুনা পরীক্ষার ফল পেতে দীর্ঘসত্রুতায় পড়ছেন করোনা পরীক্ষা করতে দেওয়া নগরবাসী। দীর্ঘদিনে নমুনার ফল না পাওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে গুরুতর রোগীদের। ফলাফল সঠিক সময়ে না পাওয়ায় পজেটিভ রোগীও বের হয়ে পড়ছেন আইসোলেশন থেকে।
মা ক্যান্সারে আক্রান্ত। কেমোথেরাপি দিতে হয় নিয়মিত। কিন্তু জুলাই মাসের ০৪ তারীখে নমুনা দিয়েও রেজাল্ট না পাওয়ায় ক্যান্সার আক্রান্ত মায়ের কেমোথেরাপি করতে পারছেন না খুলনার স্থানীয় একজন সাংবাদিক।
একই রকম অবস্থা গৃহবধূ গংগা কবুলাসী গত ০৭ জুলাই জ¦র কাশিসহ নানা সিমটম থাকায় খুলনা সদর হাসপাতালের নমুনা দেওয়ার বুথে নমুনা দেন। প্রথমে একশত টাকা দিয়ে রেপিড এ্যান্টিজেট টেস্ট করান। লক্ষন থাকায় আরো ১০০ টাকা দিয়ে পিসিআর টেস্টের নমুনা দেন। কিন্তু তার ফলাফল পাননি আজও।
নগরীর টুটপাড়ায় বসরবারত সাংবাদিক ও শিল্পী ফাতেমা তুজ যোহারা টুম্পা। ২৫ জুন থেকে তার জর, নাকে ঘ্রান নাই। ২৮জুন করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। আজও ফলাফল পাননি। রিপোর্ট ছারাই করোনা চিকিৎসা নিচ্ছেন বাসা থেকেই। আর চিন্তাই রয়েছেন জরুরী প্রয়োজনে রিপোর্ট ছাড়া করোনা হাসপাতালগুলোতেও তো ভর্তি হতে পারবেন না।
নগরীর একটি কোম্পানির মার্কেটিং এর চাকরি করেন মোঃ রাজীব হোসেন ১৯ জুন তারীখে তার করোনা পরীক্ষার ফল পজেটিভ আসে। তার ১৪দিন পর ফলোয়াপ নমুনা পরীক্ষা করতে দেন ০৩ জুলাই। এখনও পাননি তার ফলাফল। নেগেটিভ ফলাফল ছ্রাা অফিসেও জয়েন্ট করতে পারছেন না তিনি।
এ ব্যাপারে খুলনা মেডিকেল কলেজের ফ্লু কর্নারের মুখপাত্র ডাঃ সুহাষ রঞ্জন হালদার জানান, আমাদের নমুনার কোন জট নাই। হয়তবা ম্যাসেজ করার সময় ফোন নাম্বার ভুল গেছে এ জন্য ম্যাসেজ পাননি তিনি।
খুলনা সদর হাসপাতালের তত্বাবধায়ক ও সিভিল সার্জন মোহাম্মদ নেওয়াজ বলেন, র‌্যাপিড এন্টিজেন টেস্ট করে যাদের ফলাফল নেগেটিভ আসে তাদের আর ম্যাসেজ করা হয় না। আর যাদের শরীরে সিমটম থাকে তাদের র‌্যাপিড টেস্টের সাথে পিসিআর টেস্টও করা হয় তাদের ম্যাসেজ যাবে। ম্যাসেজ যেতে দেরির কারন ল্যাবের লোকেরাই বলতে পারবে বলে জানান তিনি।
এ ব্যাপারে খুলনা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ আব্দুল আহাদ বলেন, খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের দুটো মেশিনে করোনার পরীক্ষা করা হয়। মেশিনে প্রবলেম এর কারনে চারদিন করোনা পরীক্ষা বন্ধ ছিল র‌্যাবে। সে সময় আমরা দুই হাজার স্যাম্পল ঢাকায় পাঠায়। পরে আবার মেশিন চালু হলেও প্রথমে স্বল্প সংখ্যক নমুন রান দিয়ে পুনরায় চালু করা হয়। এতে নমুনা জট বাধে। একারনে গত শুক্রবার আরো ২২০০ নমুনা পুনরায় ঢাকায় পাঠানো হয়েছে। আগামী এক দুই দিনের মধ্যে ফলাফল পাওয়া যাবে। তারপরও শুক্রবার তিনশত এর মত অতিরিক্ত নমুনা ছিল। গত দুই দিন মিলে ল্যাবে এখনও সাতশ থেকে আটশত নমুনার জট আছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 12, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা করোনায় ১৬ জনের মৃত্যু
Next Article অপরিকল্পিত লকডাউনে জনজীবন বিপর্যস্ত: টেপা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 2 hours ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বিরোধীদলীয় নেতার দাবি অসত্য, তারা চাইলেই ওয়াকআউট করতে পারেন

By Tanvir 14 hours ago
জাতীয়

সংসদে ইতিহাস : ৫৩ বছরে প্রথম ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গ্রহণ

By Tanvir 14 hours ago
জাতীয়

রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

By Tanvir 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?