By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নয়াপল্টনেই হবে মহাসমাবেশ, গ্রেফতারে আন্দোলন বেগবান হবে: রিজভী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > নয়াপল্টনেই হবে মহাসমাবেশ, গ্রেফতারে আন্দোলন বেগবান হবে: রিজভী
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

নয়াপল্টনেই হবে মহাসমাবেশ, গ্রেফতারে আন্দোলন বেগবান হবে: রিজভী

Last updated: 2023/07/27 at 3:12 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : নয়াপল্টনেই হবে বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঢাকায় মহাসমাবেশ ঘিরে দলের নেতাকর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। বিনা কারণে শুধু ভয়ের আতঙ্ক ছড়াতে সরকারের হুকুমে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সারা দেশের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা ও গ্রেপ্তার-নির্যাতনের চিত্র তুলে ধরে রিজভী বলেন, এখন পর্যন্ত পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সরকারের অনুগত আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি আরও বলেন, আজকে আমাদের নেতাকর্মীদের হাত পা ভেঙে দেওয়া হচ্ছে। হাতের কব্জি কেটে নেওয়া হয়েছে। বিভিন্ন জেলায় অনেক নেতাকর্মীকে ক্ষমতাসীনরা সশস্ত্র আক্রমণ চালিয়ে হত্যা করেছে। তবুও আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। কোনও ধরনের সহিংসতা আমরা বিশ্বাস করি না। আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো- দমননীতি পরিহার করে বিএনপির মহাসমাবেশ কর্মসূচি সফলে সহযোগিতা করবেন।

রিজভী বলেন, এটা হলো সরকারের ব্যর্থ প্রচেষ্টা। নেতাকর্মীদের যত গ্রেপ্তার করবেন ততই কিন্তু আন্দোলন বেগবান হবে।

নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের উদ্দেশ্য করে রিজভী বলেন, নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনে যে যার মতো চলে যাবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. আবদুস সালাম প্রমুখ।

পুলিশের নির্দেশে সড়ক ছাড়লেন বিএনপির নেতাকর্মীরা
পূর্ব ঘেষণা অনুযায়ী আজ (২৭ জুলাই) বিএনপির মহাসমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু নিজের পছন্দমত সমাবেশে স্থান না পাওয়ায় একদিন পিছিয়ে ২৮ জুলাই সমাবেশ করার দিন নির্ধারণ করে বিএনপির। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে নয়াপল্টন দলের কেন্দ্রীয় সামনের সড়কে ও আশপাশের গলিতে অবস্থান নিতে থাকে বিএনপির নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে নয়াপল্টন ভিআইপি সড়কে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। যার ফলে, সেখানে উপস্থিত পুলিশের পক্ষ থেকে ১০ মিনিট সময় দেওয়া নেতাকর্মীদের সড়ক ছাড়তে। পুলিশের এ ঘোষণার মিনিট ৫-৬ মিনিটের মধ্যে সড়ক ফাঁকা করে চলে যায় নেতাকর্মীরা।

বিএনপি মহাসমাবেশকে কেন্দ্র করে বুধবার (২৬ জুলাই) বিকেল থেকেই কার্যালয়ের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল। ‌এছাড়া বিএনপি কার্যালয়ের পাশেই রাখা হয়েছে প্রিজনভ্যান, সাজোয়া যান।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 27, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article একই শর্তে দুই দলকে সমাবেশের অনুমতি দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Next Article পর্যাপ্ত ফোর্স না থাকলে সমাবেশের অনুমতি নয়: ডিএমপি কমিশনার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব ফেরান বিপাশা হায়াত

By Nayon Islam 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 3 hours ago
আন্তর্জাতিক

পাইলট উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের হলিউড-ধাঁচের কল্পকাহিনী!

By Nayon Islam 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 3 hours ago
জাতীয়

সংসদ মানুক আর না মানুক গণভোটের রায় বাস্তবায়ন করে ছাড়ব: জামায়াত আমির

By Nayon Islam 3 hours ago
জাতীয়

১৩ এপ্রিল ৩ জেলায় সাধারণ ছুটি ঘোষণা করল সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?