By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নরসিংদী কারাগার পরিদর্শন করলো তদন্ত কমিটি, প্রতিবেদন জমা নিয়ে শঙ্কা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > নরসিংদী কারাগার পরিদর্শন করলো তদন্ত কমিটি, প্রতিবেদন জমা নিয়ে শঙ্কা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নরসিংদী কারাগার পরিদর্শন করলো তদন্ত কমিটি, প্রতিবেদন জমা নিয়ে শঙ্কা

Last updated: 2024/07/28 at 2:59 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : নরসিংদী জেলা কারাগারে হামলা, অগ্নিসংযোগ, অস্ত্র লুট এবং কারাবন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা তদন্ত কমিটি কারাগার পরিদর্শন করেছে। রবিবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে তদন্ত কমিটির প্রধান ড. ফারুক আহমেদসহ ৬ সদস্যের প্রতিনিধিদল কারাগার পরিদর্শন করেন।

এর আগে, গত ২২ জুলাই সুরক্ষাসেবা বিভাগের যুগ্ম সচিব ড. ফারুককে প্রধান করে ৬ সদস্যের তদন্ত কমিটি করে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটি গঠনের ৫ দিনের মাথায় রবিবার ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিনিধিদল।

বেঁধে দেওয়া ১০ দিনের মধ্যে ইতোমধ্যে অতিবাহিত হয়েছে ৫ দিন। আগামী ৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া যাবে কিনা, এমন প্রশ্নের জবাবে কমিটি প্রধান ড. ফারুক আহমেদ বলেন, ‘সেটি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্ভব না হয় তবে সময় বাড়ানো হবে। তবে জোরালো চেষ্টা চলছে দ্রুতগতিতে তদন্ত শেষ করার। মাঠপর্যায়ে রবিবার থেকে কাজ শুরু করেছি আমরা। স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলবো। ভিডিও ফুটেজ যদি পাওয়া যায় সেগুলো খতিয়ে দেখা হবে।’

এ সময় ৬ সদস্যের তদন্ত কমিটি ছাড়াও নরসিংদী জেলা কারাগারের সাময়িক বহিষ্কৃত জেল সুপার আবুল কালাম, জেলার মো. কামরুজ্জামান ছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা চালায় একদল দুর্বৃত্ত। লুট করা হয় ৮৫টি অস্ত্র এবং প্রায় ৮ হাজার গুলি। এ সময় পালিয়ে যায় ৯ জঙ্গিসহ ৮২৬ কারাবন্দির সবাই।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 28, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দিল্লির কোচিং সেন্টারে বন্যায় তিন শিক্ষার্থীর মৃত্যু, ছাত্রদের বিক্ষোভ
Next Article পরিস্থিতি উত্তরণে বাংলাদেশকে সংলাপের আহ্বান ফ্রান্সের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

By Tanvir 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

রেশনিংয়ের আগেই ৭ দিনে পৌনে ২ লাখ টন তেল ডিলারদের হাতে!

By Tanvir 3 hours ago
জাতীয়

জাপান কনসোর্টিয়ামকে তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে চায় সরকার

By Tanvir 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রতিদিন ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ সরকারের

By Tanvir 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?