By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “সিএসই ফেস্ট” অনুষ্ঠিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “সিএসই ফেস্ট” অনুষ্ঠিত
খুলনাজেলার খবরমহানগর

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “সিএসই ফেস্ট” অনুষ্ঠিত

Last updated: 2023/11/09 at 4:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ৩ দিনব্যাপী “সিএসই ফেস্ট- ২০২৩” অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত ) প্রফেসর ডঃ মোঃ নওশের আলী মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান এস এম কামাল হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সিএসই ফেস্ট মেধাবীদের চেনার একটা মাধ্যম। এধরণের চর্চা শিক্ষার্থীদের অভিনব উদ্ভাবনীমূলক চিন্তা ভাবনায় মগ্ন করতে সহায়তা করবে। এটা তাদের সুপ্ত বুদ্ধির বিকাশ ও সক্ষমতাকে প্রদর্শনের একটা অপার সুযোগ করে দেয়। তাদের বিজ্ঞান চর্চায় , আমাদের দেশ এগিয়ে যাবে , তথা সভ্যতার আরো বিকাশ ঘটবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সরকার, রেজিস্ট্রার প্রফেসর মো: তবিবার রহমান , অর্থ ও হিসাব বিভাগের পরিচালক এস এম রিয়াজুল রশিদ, প্রক্টর মো: ইনজামাম-উল-হোসাইন, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মেহেদী হাসান প্রমূখ। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ও সহকারি প্রক্টর মো: আসাদুজ্জামান উল্লেখ্য, গত সোমবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ৩ দিনব্যাপী উদ্বোধনের ঘোষণা করা হয়। সরকারি ও বেসরকারি মোট ২৩ টি বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক প্রতিযোগিদের অংশগ্রহনে আনন্দমুখর পরিবেশে এই ফেস্ট অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের প্রথম দিনেই ইভেন্টে ছিল প্রোজেক্ট শোকেস, পোস্টার প্রেজেন্টেশন, ইনডোর গেমস ও গেমিং কনটেস্ট। দ্বিতীয় দিনের মূল আকর্ষণ ছিল হ্যাকাথন ও প্রোগ্রামিং কনটেস্ট। ইভেন্টের মূল্যায়নকারী হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ডক্টর কাজী মাসুদুল আলম , প্রফেসর ডক্টর অনুপম কুমার বৈরাগী এবং প্রভাষক সজীব চ্যাটার্জি। ফেস্টের টাইটেল স্পনসর ছিল Alterity, ব্রোঞ্জ স্পনসর Tolet এবং Work up job, টেকনিকাল স্পনসর Startech, নেটওয়ারকিং পার্টনার Ismart এবং ফটোগ্রাফি পার্টনার দীপাক্ষিক।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাটে চোরাই ভ্যানসহ আটক ২
Next Article বিদেশী জাহাজ থেকে পাচারকালে জ্বালানী তেলসহ আটক ২
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?