By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নামজারি জটলার কলঙ্ক থেকে মুক্ত হচ্ছে ডুমুরিয়ার ভূমি অফিস
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > নামজারি জটলার কলঙ্ক থেকে মুক্ত হচ্ছে ডুমুরিয়ার ভূমি অফিস
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

নামজারি জটলার কলঙ্ক থেকে মুক্ত হচ্ছে ডুমুরিয়ার ভূমি অফিস

Last updated: 2024/11/20 at 2:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : ডুমুরিয়া (খুলনা) দীর্ঘদিনের নামজারি জটলার কলঙ্ক থেকে মুক্ত হতে যাচ্ছে ডুমুরিয়ার ভূমি অফিস। আগামী মাসের মধ্যে সকল গ্রাহক কাগজপত্র ঠিক থাকলে আবেদনের পর ২০ থেকে ২৫ দিনের মধ্যে নামজারির কেস নিষ্পত্তি হবে।
জানা যায়, ২০ নভেম্বর বুধবার সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন তিনি গোল ঘরে বসে নামজারির আবেদন শুনানি করেন বর্তমানে নামজারির কেস নিষ্পত্তির সংখ্যা প্রায় ১শত ৬৫ জন । এরমধ্য থেকে মঞ্জর হয়েছে ১১৫টি। মিস কেসের নিষ্পত্তি হয়েছে ৫০টি আবেদন। নামজারির আবেদন খারিজ হওয়ার বিষয়টি নিয়ে তথ্য নিলে হিন্দু সম্পত্তি স্ত্রী এক পুত্রের সমান অংশ পাবেন। অধিকাংশ দলিলেই মাতার অংশ না রেখেই পুত্ররা সম্পত্তি হস্তান্তর করেছেন। জমি ক্রয় করা একাধিক দাগে কিন্তু ভোগদখলে থাকা একদাগে নামজারির আবেদন করা। মূল কাগজ পত্র দেখানো সহ শুনানিতে উপস্থিত না হওয়ার বিষয়টি উঠে আসে। অনেকে অভিযোগ করেন মোবাইলে ম্যাসেজ না পাওয়া নামজারি না করার। খোঁজ নিয়ে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে যাদেরকে দিয়ে আবেদন করানো হয়েছিল বেশির ভাগ ক্ষেত্রে সেই সকল লোকদের মোবাইল নাম্বার দেয়া ছাড়াও অনেকে সেই সিম ব্যবহার করছেন না। এছাড়া নামজারি না করার কারণ উল্লেখ করে বার্তা পাঠানোর তথ্য মিলেছে। গত ২০ নভেম্বর সরেজমিনে গেলে দেখা যায়, নোটিশ করে শুনানির জন্য ডাকা হয়েছে ১৬৫ জনকে। কিন্তু উপস্থিত হয়েছেন ১১৫ জন। কথা বললে শাহিপুর এলাকার নয়ন (৫৩) বলেন, আমি অনেক দিন ঘুরেছি । এই স্যার আসার পর বাড়ি থেকে ডেকে এনে নাম সংশোধন করা সহ নামজারি করে দিয়েছেন। ইতিপূর্বে রেওয়াজ ছিল টাকা ও দালাল ছাড়া নামজারি হয় না।
ভূমি অফিসে গ্রাহক ছাড়া অন্য কাউকে দেখা যায়নি। এমনকি শুনানি করতে আসা উপস্থিত সকলেই ভূমি অফিসের বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করা সহ ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি থাকে তার জন্য আশবাদ ব্যাক্ত করেন।

বিষয়টি নিয়ে কথা বললে সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন বলেন, আমি চাই প্রকৃত গ্রাহক এসে হাজির হয়ে তার কাগজ পত্র দেখিয়ে নামজারি করে নিয়ে যাক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী মাসের মধ্যে নামজারির জটলা কেটে স্বাভাবিক হয়ে যাবে তখন আর সমস্যা হবে না।
এবিষয়ে কথা বললে এডিসি(রাজস্ব) মুকুল কুমার মিত্র
বলেন, আমরা নির্দেশনা দিয়েছি আইনের ভিতরে থেকে নামজারি কেসের নিষ্পত্তি করার জন্য। যাতে গ্রাহক তার সঠিক সেবা পায় কোন অবস্থাতেই কেউ যেন হয়রানি না হয়। আশা করছি আগামী মাসে বিধি মোতাবেক ২৮ দিনের মধ্যে নামজারি কেসের নিষ্পত্তি হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 20, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article প্লাস্টিকের দাপটেও টিকে আছে গ্রাম বাংলার ঐতিহ্য বাঁশ ও বেত শিল্প
Next Article মাদারীপুরের সাবেক পুলিশ সুপার সুব্রত হালদার কারাগারে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

ইরানে আগ্রাসনের কারণেই ‘জ্বলছে’ পুরো মধ্যপ্রাচ্য: রাশিয়া

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

‘কলকাতায় হামলা চালাবে পাকিস্তান, প্রধানমন্ত্রী চুপ কেন?’ তোপ মমতার

By Tanvir 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

By Tanvir 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ পাস, আলোচনায় ঝুলে গেল ৩টি

By Tanvir 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মাথাপিছু আয় বেড়ে ২৭৬৯ ডলার/ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য : অর্থমন্ত্রী

By Tanvir 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?