By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সাংবাদিকবৃন্দের সম্পৃক্ততা বিষয়ে মতবিনিময় সভা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সাংবাদিকবৃন্দের সম্পৃক্ততা বিষয়ে মতবিনিময় সভা
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সাংবাদিকবৃন্দের সম্পৃক্ততা বিষয়ে মতবিনিময় সভা

Last updated: 2023/05/25 at 1:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

নারীর রাজনৈতিক অধিকার আদায়ের সংগ্রামে সাংবাদিকরা সহযোগী শক্তি

বিজ্ঞপ্তি : খুলনার সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়নে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে গুরুত্বপূর্ণ পদপ্রাপ্তিসহ সকল স্তরের কমিটিতে ৩৩ শতাংশ নারীকে স্থান দেওয়ার দাবির প্রতি সাংবাদিকরা একমত। নারীর এগিয়ে যাওয়ার পথে অতীতের মত ভবিষ্যতেও সহযোগী শক্তি হিসেবে পাশে থাকবেন সাংবাদিকরা। বুধবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সাংবাদিকবৃন্দের সম্পৃক্ততা বিষয়ে মতবিনিময় সভায় সাংবাদিকবৃন্দ এ কথা বলেন।

জেলা নারী উন্নয়ন ফোরাম সভাপতি ফারজানা নিশার সভাপতিত্বে দিনব্যাপী এ মতবিনিময় সভায় অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ। সাংবাদিকদের আলোচনায় অংশ নেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, কৌশিক দে বাপী, সুনীল দাস, আব্দুল্লাহ আল মামুন রুবেল, রীতা রাণী দাস ও সামসুন্নাহার মেঘলা। অপরাজিতা নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন রূপসা উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, বটিয়াঘাটার ভাইস চেয়ারম্যান চঞ্চলা মণ্ডল, নাসরিন আক্তার, রিমা খানম, মাধুরী সরকার, বিথীকা রায় এবং আফরোজা খানম মিতা।

নারী নেতৃবৃন্দ বলেন, বর্তমানে দেশে নারী ভোটার প্রায় ৫২% এবং নির্বাচনে ৬০% নারী ভোট প্রদান করেন। নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলগুলি জনগণের কথা শোনে এবং এ সময় নারীদের দাবি রাজনৈতিক দলের নিকট উপস্থাপন করার ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আসন্ন সংসদ নির্বাচনে ৩৩% সংসদীয় আসনগুলিতে দলীয় মনোনয়ন দেওয়া ও রাজনৈতিক দলের সকল কমিটিতে ৩৩% নারীকে যুক্ত করার সাথে সাথে গুরুত্বপূর্ণ পদে বিশেষ করে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ হিসেবে নারীকে অন্তর্ভূক্ত করার অধিকার অর্জনে নারীদের চলমান আন্দোলনে সাংবাদিকবৃন্দ সক্রিয় ভূমিকা পালন করবেন বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। সভায় অপরাজিতা নারী নেতৃবৃন্দের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন গ্রুপ খোলা যায় কি না সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়

নারীনেত্রী এবং বটিয়াঘাটা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী এবং অপরাজিতা প্রকল্পের এডভোকেসি এন্ড নেটওয়াকিং কো-অর্ডিনেটর খন্দকার জিলানী হোসেনের যৌথ উপস্থাপনায় অপরাজিতা প্রকল্প সম্পর্কে ধারণা উপস্থাপন করেন অপরাজিতা প্রকল্পের সমন্বয়কারী সুবল ঘোষ।

উল্লেখ্য, বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী সুইজারল্যান্ডের (এসডিসি) সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকোঅপরারেশনের সার্বিক ব্যবস্থাপনায় “অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন” প্রকল্পটি রূপান্তর খুলনা ও বাগেরহাট জেলার ৮৪টি ইউনিয়নে বাস্তবায়ন করছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 25, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দাকোপে হোল্ডিং অ্যাসেসমেন্ট সফটওয়্যারের উদ্বোধন
Next Article কেসিসিকে মাদক মুক্ত করতে চাই : আউয়াল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
ঝিনাইদাহ

মহেশপুরে শরীরে এইচআইভি ভাইরাস নিয়ে জীবন যুদ্ধ দম্পতির

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিক

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ: প্রকৃতির সুরক্ষায় প্রধানমন্ত্রীর নতুন রূপরেখা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?