By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নাশকতা ও জঙ্গি তৎপরতা মাথায় রেখেই বইমেলার নিরাপত্তা ব্যবস্থা : ডিএমপি কমিশনার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > নাশকতা ও জঙ্গি তৎপরতা মাথায় রেখেই বইমেলার নিরাপত্তা ব্যবস্থা : ডিএমপি কমিশনার
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নাশকতা ও জঙ্গি তৎপরতা মাথায় রেখেই বইমেলার নিরাপত্তা ব্যবস্থা : ডিএমপি কমিশনার

Last updated: 2024/01/31 at 2:27 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বইমেলাকে ঘিরে নাশকতা ও জঙ্গি তৎপরতার অতীত ঘটনা রয়েছে। এই বিষয়গুলো মাথায় রেখেই এবারের বইমেলায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

আজ বুধবার (৩১ জানুয়ারি) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার প্রস্তুতি পরিদর্শন শেষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা প্রসঙ্গে এ কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘নাশকতা ও জঙ্গি তৎপরতার অতীত ঘটনা রয়েছে। তারপরও এই বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

হাবিবুর রহমান বলেন, এবারের বইমেলায় প্রতিবারের মতো পুলিশি পাহারা থাকবে। গেটে মেটাল ডিটেক্টরের মাধ্যমে প্রত্যেক ব্যক্তি ও তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হবে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ থাকবে। আমাদের বিভিন্ন ধরনের ফুট পেট্রোলিং, মোবাইল পেট্রোলিং, সাইবার পেট্রোলিং ও গ্রুপ পেট্রোলিংয়ের ব্যবস্থা থাকবে। এছাড়া যেকোনো ধরনের সমস্যা মোকাবিলায় ডিএমপির ডগ স্কোয়াড, সোয়াত টিম এবং বোম ডিসপোজাল ইউনিট প্রস্তুত থাকবে।

ডিএমপি কমিশনার আরও জানান, পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা কাজগুলো ছাড়াও আরও বিশেষ বিশেষ ব্যবস্থা থাকবে। মেলায় মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং সেন্টার থাকবে, অনেক সময় শিশুরা হারিয়ে যায় তাদের জন্য লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার থাকবে। একটি ব্লাড ব্যাংক থাকবে। সেখান থেকে প্রয়োজন হলে জরুরি রক্ত সংগ্রহ করা যাবে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হবে। সবমিলে একটি নিরাপদ ও নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার জন্য পুলিশের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিবছর বিতর্কিত বই মেলায় আসে। পরে সেগুলো বাতিল করা হয়। এবার এমন কোন বই মেলায় এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা, এমন প্রশ্ন করা হলে হাবিবুর রহমান বলেন, ‘যদি এমন কোনো লেখা বা বিষয় পাঠকের নজরে আসে বা গণমাধ্যমে প্রকাশিত হয়। এবং সেটি নিয়ে যদি কোনো সমালোচনা হয় তখন পুলিশের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে সেই ধরনের প্রস্তুতিও আছে।’

ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেন, ‘ফেব্রুয়ারি ভাষার মাস। বাঙালির প্রাণের বইমেলার মাস। এই বইমেলায় সারা বাংলাদেশের মানুষ আসে। একটি অসাম্প্রায়িক সাংস্কৃতিক মিলনের জন্য ভাষার মিলনের জন্য। এই বইমেলা বাঙালির একটি বড় ঐতিহ্য। এই মেলায় শুধু দেশ থেকে নয়, বিদেশ থেকে অনেকে আসেন। বইমেলা অসাম্প্রদায়িক আয়োজন। বইমেলার এই আয়োজনকে নিয়ে আমাদের বিভিন্ন সময় হুমকির মুখে পড়তে হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 31, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট দাখিল
Next Article গাজায় অভিযানে ২১৮ ইসরায়েলি সেনা নিহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

By Tanvir 8 hours ago
জাতীয়

২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে : পানিসম্পদ মন্ত্রী

By Tanvir 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?