By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন হৃতিক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন হৃতিক
জেলার খবরবিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন হৃতিক

Last updated: 2023/01/05 at 5:46 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বিনোদন ডেস্ক : তারকাদের ঝলমলে জীবন দেখে অনেকেই ভাবেন তাদের হয়তো কখনও দুঃখ-কষ্ট স্পর্শ করে না। হতাশা নামক শব্দটি তাদের অভিধানে নেই। অথচ তারকারাও সাধারণ মানুষের মতো আনন্দের মুহূর্তের পাশাপাশি বেদনা অনুভব করেন। হতাশাগ্রস্ত হয়ে বিষণ্ণতায়ও ভোগেন তারা। সম্প্রতি জানা গেল বলিউড অভিনেতা হৃতিক রোশনের জীবনের অবসাদের কথা।

বয়স ৪৮-এও হৃতিকের লুক দেখে কুপোকাত নেটিজেনরা। অভিনেতার শরীরের প্রতিটি ভাঁজে ফুটে উঠেছে কঠিন শারীরিক কসরতের ছাপ! পেশাদার জীবন হোক কিংবা ব্যক্তিগত জীবন— বর্তমানে খানিকটা শান্তিতেই রয়েছেন অভিনেতা। কিন্তু কিছু বছর আগেও জীবনে এতটা শান্তি, আনন্দ ছিল না। নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন হৃতিক।

ফিটনেস কোচের সঙ্গে কথোপকথনের সময়ই উঠে এলো তার জীবনের সেই তিক্ত সময়ের কথা। তিনি বলেন, “আমি প্রায় মরতে বসেছিলাম। অবসাদ গ্রাস করেছিল ‘ওয়ার’ সিনেমার শুটিংয়ের ঠিক আগে। তিন মাসের বেশি সময় আমি কোনো শরীরচর্চাই করতে পারিনি। শেষ হয়ে যেতে বসেছিলাম। কিন্তু শেষে মনে হলো, না আমায় ঘুরে দাঁড়াতে হবে। তারপরেই আবারও পুরোনো চর্চায় ফিরি আমি।”

হৃতিকের এই ছবির নিচে তার ফিটনেস প্রশিক্ষক ক্রিস গেথিন লিখেছেন, ‘এই ছবিগুলো হৃতিকের ১২ সপ্তাহের মাসলবিল্ডিং ট্রেনিং প্রোগ্রাম চলাকালীন নেওয়া হয়েছে। মাত্র আট সপ্তাহেই হৃতিক এই লুকটি তৈরি করতে পেরেছেন। তবে এটা সবে শুরু।’

উল্লেখ্য, হৃতিক বর্তমানে ব্যস্ত আছেন তার পরবর্তী সিনেমা ‘ফাইটার’-এর শুটিং নিয়ে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। ২০২৪ সালের জানুয়ারিতে মুক্তি পাবে ছবিটি।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 5, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কেডিএ’র অনলাইনে ভূমি ব্যবহারের ছাড়পত্র প্রদান ও নকশা অনুমোদনের উদ্যোগ
Next Article যশোরে সর্বনিম্ন তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় সাদা মাছ চাষে বিপ্লব ঘটেছে লাভবান হচ্ছে চাষীরা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান: জরিমানা ৯০ হাজার ৫ শত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়

পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় সাদা মাছ চাষে বিপ্লব ঘটেছে লাভবান হচ্ছে চাষীরা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান: জরিমানা ৯০ হাজার ৫ শত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

কেসিসির প্রশাসক হিসেবে যোগদান করলেন নজরুল ইসলাম মঞ্জু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?