By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে দ্রুত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে দ্রুত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে দ্রুত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

Last updated: 2024/01/15 at 2:51 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে এনে সাধারণ মানুষকে স্বস্তি দিতে নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৫ জানুয়ারি) মন্ত্রিসভার আনুষ্ঠানিক প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বৈঠকে চক্রান্ত করে কেউ যাতে পণ্যের দাম বাড়িয়ে সরকারের বিরুদ্ধে জনগণকে বিক্ষুব্ধ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকারও নির্দেশ দেন সরকারপ্রধান।

শেখ হাসিনা বলেন, চক্রান্ত করে পণ্যের দাম বাড়িয়ে সরকারের বিরুদ্ধে জনগণকে যাতে কেউ বিক্ষুব্ধ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।

বৈরী পরিবেশের কথা মাথায় রেখেই সকলকে কাজ করার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে কীভাবে মানুষকে বিক্ষুব্ধ করানো যায় সেই চক্রান্ত চলছে। দেশি-বিদেশি বৈরি পরিবেশ মোকাবিলা করেই এগোতে হবে। মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে।

খাদ্যপণ্যের দামে ভারসাম্য আনতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পণ্যের দাম বাড়লে কৃষক খুশি হয়। নাখোশ হয় ভোক্তা। তাই কীভাবে বিষয়টি সামঞ্জস্য করা যায় সেই ব্যবস্থা করতে হবে।

অনুষ্ঠানে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সকল মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি। অপচয় রোধে প্রতিটি মন্ত্রণালয়কেই হিসাব করে চলার পরামর্শও দেন সরকারপ্রধান।

দ্বাদশ সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আওয়ামী লীগ সরকার গঠনের পর নতুন মন্ত্রিসভার সদস্যদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয়েছে আজ। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এই বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে গত শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িতে মন্ত্রিপরিষদের বৈঠক হলেও সেটা ছিল অনানুষ্ঠানিক।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করে আওয়ামী লীগ। সেদিনের ভোটে আওয়ামী লীগ ২২৩টি আসনে জয় পায়। স্বতন্ত্র প্রার্থীরা জয় পায় ৬২ আসনে।

এছাড়া জাতীয় পার্টি ১১টি, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে আসন পায়। একটি আসনে জয় পায় বাংলাদেশ কল্যাণ পার্টি।

গত বুধবার ২৯৮ জন সংসদ সদস্য স্পিকারের কাছ থেকে শপথ নেন। সেদিনই আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। একই দিন বিকেলে শেখ হাসিনা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে টানা চতুর্থ মেয়াদে তাকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি। পরে ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীকে নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়।

গত বৃহস্পতিবার মন্ত্রিদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চম মেয়াদ শুরু করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 15, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দিঘলিয়ায় অসহায় ও এতিম মাদ্রাসা ছাত্রদের মাঝে কম্বল বিতরণ
Next Article বৃষ্টির খবর দিলো আবহাওয়া অফিস
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় চোরাই পথে আসা নিম্ন মানের বীজে ঝুঁকিতে কৃষি

By জন্মভূমি ডেস্ক 14 minutes ago
সাতক্ষীরা

রমজানের গুরুত্ব

By Correspondent 25 minutes ago
খুলনা

পাইকগাছায় বিটিসিএল’র ক্যাবল লুটপাটকারীদের দৌড়ঝাঁপ

By জন্মভূমি ডেস্ক 53 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় চোরাই পথে আসা নিম্ন মানের বীজে ঝুঁকিতে কৃষি

By জন্মভূমি ডেস্ক 14 minutes ago
জাতীয়

৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়

তারেক রহমানকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?