By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নিয়ন্ত্রণ হারিয়ে ৩০-৪০টি গাড়িতে বাসের ধাক্কা, নিহত ৭
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > নিয়ন্ত্রণ হারিয়ে ৩০-৪০টি গাড়িতে বাসের ধাক্কা, নিহত ৭
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

নিয়ন্ত্রণ হারিয়ে ৩০-৪০টি গাড়িতে বাসের ধাক্কা, নিহত ৭

Last updated: 2024/12/10 at 4:12 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ৩০-৪০টি গাড়িকে ধাক্কা দিয়ে ফুটপাতে উঠে যায়।সোমবার রাত পৌনে ১০টার দিকে মুম্বাইয়ে কুরলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল পর্যন্ত এ ঘটনায় ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছে অন্তত ৪৯ জন। নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে মহারাষ্ট্রের ‘মহাজুটি’ সরকার। খবর আনন্দবাজার পত্রিকার।
বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩০-৪০টি গাড়িকে ধাক্কা মেরে ফুটপাথে উঠে যায়। তার পর একটি আবাসনের মূল ফটকে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় প্রথমে চার জন পথচারীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে নিহতের সংখ্যা বৃদ্ধি পায়।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মহারাষ্ট্র সরকারের অধীনে স্বায়ত্তশাসিত সংস্থা বৃহন্মুম্বই ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট আন্ডারটেকিং (বেস্ট)-এর বাস ছিল সেটি।
ওই বাস যাত্রীদের নিয়ে কুরলা স্টেশন থেকে আন্ধেরির উদ্দেশে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই বাসটির গতি বাড়তে থাকে। গতি কমানোর জন্য চিৎকার করতে থাকেন যাত্রীরা। তার পরেই ঘটে যায় দুর্ঘটনা।
এই প্রসঙ্গে মহারাষ্ট্রের অন্যতম ডেপুটি পুলিশ কমিশনার গণেশ গাওড়ে সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, কুরলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কিছু গাড়িতে ধাক্কা মেরেছে। আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসাধীন। তদন্ত চলছে।”
সোমবার রাতেই বাসচালক সঞ্জয় মোরেকে গ্রেফতার করেছে পুলিশ। চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে। বাস চালানোর সময় তিনি মত্ত অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থলে যান ফরেন্সিক বিশেষজ্ঞেরা।
সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তদন্তের পরে কী কারণে দুর্ঘটনা, তা বোঝা যাবে বলে মনে করা হচ্ছে। বাসটির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 10, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো বুদ্ধিমানের কাজ হবে না : খন্দকার মোশাররফ
Next Article শেখ হাসিনা-রেহানার ব্যাংক হিসাব তলব
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?