By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নির্বাচনের এক দিন আগেই সাইবার হামলার শিকার ছাত্রদল-শিবিরের প্রার্থীরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > নির্বাচনের এক দিন আগেই সাইবার হামলার শিকার ছাত্রদল-শিবিরের প্রার্থীরা
জাতীয়

নির্বাচনের এক দিন আগেই সাইবার হামলার শিকার ছাত্রদল-শিবিরের প্রার্থীরা

Last updated: 2025/09/08 at 3:04 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 7 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মাত্র এক দিন বাকি, ঠিক এই মুহূর্তে ছাত্রদল-শিবির সমর্থিত কয়েকজন প্রার্থী সাইবার হামলার শিকার হয়েছেন। হঠাৎ ফেসবুক আইডি অদৃশ্য হয়ে যাওয়া এবং বারবার ডিজেবল হওয়ার অভিযোগ উঠায় নির্বাচনি পরিবেশে নতুন উত্তেজনা তৈরি হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) উভয়পক্ষই তাদের প্রার্থীদের ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার অভিযোগ করেন।
এদিন দুপুরে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী সাজ্জাদ হোসাইন খানের ফেসবুক আইডি হঠাৎ অদৃশ্য (ডিজেবল) হয়ে যায়।
এই বিষয়ে ওই প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ এক ফেসবুক পোস্টে অভিযোগ করে বলেন, ‘আমাদের প্যানেলের প্রার্থীদের আইডিগুলোতে ক্রমাগত সাইবার এটাক করা হচ্ছে। কয়েকজন প্রার্থীর আইডি ইতিমধ্যেই সাসপেন্ডেড। কিছু আইডি পরপরই লগআউট হয়ে যাচ্ছে। আল্লাহ সহায়।’
এদিকে, ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমও সাইবার হামলার শিকার হয়েছেন। কিছু সময়ের জন্য তাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল থাকার অভিযোগ করেছেন।
এ বিষয়ে আবিদুল ইসলাম খান নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে লিখেছেন, ‘কিছু সময়ের জন্য আমার ফেসবুক অ্যাকাউন্টটি ডিজেবল করে দেওয়া হয়েছিল। চারদিকে ষড়যন্ত্রের জাল বিরাজমান। প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রিয় বাংলাদেশ, সজাগ থাকুন।’
তানভীর বারী হামিম তার পোস্টে বলেন, ‘বারংবার সাইবার এটাকের মাধ্যমে আইডি ডিসেবল করা হচ্ছে। প্রিয় ঢাবি শিক্ষার্থীবৃন্দ, আপনাদের কাছে বিচার দিলাম। আপনারাই আমার শেষ আশ্রয়। ইনশাল্লাহ, দেখা হবে বিজয়ে।’
এ ব্যাপারে ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ বলেন, আমার আইডিটিও লক করা হয়েছিল। পুনরুদ্ধার করতে পেরেছি। কতক্ষণের জন্য টিকতে পারবো জানি না। আবিদ ভাই-হামিমের আইডি ভেরিফাইড ছিল। আমার আইডি ভেরিফাইডও না। আমাদের এভাবে পরাজিত করা সম্ভব যদি কেউ ভাবে তাহলে তারা বোকার স্বর্গে বাস করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ধরনের সাইবার অ্যাটাক আর চলমান সাইবার বুলিং-এর জবাব দেবে।
নির্বাচনের আগের এই সাইবার হামলার ঘটনা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। ছাত্রদল-শিবিরের প্রার্থীরা দাবি করেছেন, এই ধরনের সাইবার আক্রমণ তাদের প্রচারণা কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। ভোটারদের সঙ্গে সংযোগকে ঝুঁকির মধ্যে ফেলেছে।
শিবির সমর্থিত ভিপি প্রার্থী আবু সাদিক কায়েমের অ্যাকাউন্টও ডিজেবল করে দেওয়ার অভিযোগ তুলেছে ইসলামি ছাত্র শিবিরের নেতাকর্মীরা। প্যানেলের গবেষণা ও প্রকাশনা সম্পাদক প্রার্থী সাজ্জাদ হোসাইন খানের অ্যাকাউন্টও ডিজেবল করে দেওয়া হয়েছে। পাশাপাশি শিবিরের মহানগর সভাপতি রেজাউল করীম শাকিলের অ্যাকাউন্টও ডিজেবল করে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
সাজ্জাদ হোসাইন বলেন, আমার ফেসবুক আইডি সাইবার অ্যাটাকের মাধ্যমে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আমাদের প্যানেলের অন্যান্য প্রার্থীদের আইডিতেও ক্রমাগত সাইবার অ্যাটাক হচ্ছে।
প্রসঙ্গত, এবারের ডাকসু নির্বাচনে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে নারী ৬২ ও পুরুষ ৪০৯ জন। ভোটার সংখ্যা ৩৯,৭৭৫।
জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বামজোট, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্র অধিকার পরিষদের মতো রাজনৈতিক দলগুলো নির্বাচনটিতে নিজেদের প্যানেল দিয়েছে। স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাও কয়েক শতাধিক। কাল ৯ সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 8, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মায়ের মরদেহ উদ্ধার
Next Article জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিটের খবর গুজব: অমর্ত্য রায়
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুপুরে জামিন, সন্ধ্যায় কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

By Tanvir 10 hours ago
জাতীয়

গণতন্ত্র হলো আস্থার জায়গা, আইন হাতে তুলে নেবেন না : চিফ হুইপ

By Tanvir 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?