By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নির্বাচনের প্রস্তুতি এবং নিরাপত্তার বিষয়গুলো দেখার জন্য যুক্তরাষ্ট্র দুতাবাসের প্রতিনিধি দল খুলনায়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > নির্বাচনের প্রস্তুতি এবং নিরাপত্তার বিষয়গুলো দেখার জন্য যুক্তরাষ্ট্র দুতাবাসের প্রতিনিধি দল খুলনায়
খুলনামহানগর

নির্বাচনের প্রস্তুতি এবং নিরাপত্তার বিষয়গুলো দেখার জন্য যুক্তরাষ্ট্র দুতাবাসের প্রতিনিধি দল খুলনায়

Last updated: 2026/02/11 at 12:56 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 months ago
Share
SHARE

খুলনা (১১ ফেব্রুয়ারি)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেআর শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এবং নিরাপত্তার বিষয়গুলো দেখার জন্য যুক্তরাষ্ট্র দুতাবাসের প্রতিনিধি দল খুলনায় অবস্থান করছেন।

গতকাল মঙ্গলবার বিকালে যুক্তরাষ্ট্র দুতাবাসের প্রতিনিধি মি. স্টুয়ার্ট সুলিভান এবং তার সঙ্গী ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর এস এম শিবলী সাইফুল্লাহ খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের সঙ্গে সাক্ষাতের জন্য কেএমপি কার্যালয়ে আসেন।

রাতে কেএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেআর শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এবং নিরাপত্তার বিষয়গুলো দেখার জন্য প্রতিনিধি দলটি খুলনায় এসেছেন। ইতোপূর্বে তিনি চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের টেকনাফসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

যুক্তরাষ্ট্র দুতাবাসের প্রতিনিধি মি. স্টুয়ার্ট সুলিভান কেএমপি কমিশনারের কাছে জানতে চান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের প্রস্তুতি কেমন এবং কোন সহিংসতার আশংকা আছে কিনা?

জবাবে কেএমপি কমিশনার জানান যে, খুলনা মহানগর এলাকায় নির্বাচনী সহিংসতা এখন পর্যন্ত শূন্যের কোঠায় রয়েছে। আর একদিন পরেই নির্বাচন, আশা করছি ১২ তারিখ পর্যন্ত সহিংসতামুক্ত একটি পরিবেশ বজায় রাখা সম্ভব হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে।

তিনি আরো বলেন, কেন্দ্র ভিত্তিক পুলিশ মোতায়েনের পাশাপাশি মোবাইল পেট্রোল, স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স রাখা হয়েছে। এছাড়াও সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রায় ৮ শত ৬০ জন সদস্য কেএমপি এলাকায় দায়িত্ব পালন করছেন। তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে মর্মে কেএমপি কমিশনার আশাবাদ ব্যক্ত করেন। বিদায়ের প্রাক্কালে সফরকারি কর্মকর্তা কেএমপি কমিশনারের হাতে যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন।

এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার) উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 11, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভোটাধিকার রক্ষায় তাহাজ্জুদ-ফজরের পর কেন্দ্র পাহারার আহ্বান খুলনা মহানগর বিএনপির
Next Article নির্বাচন সুষ্ঠু করতে খুলনায় প্রশাসনে ম্যারাথন বৈঠকে দিক নির্দেশনা
আরো পড়ুন
জাতীয়

চার জেলায় নতুন ডিসি নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 22 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৩৪ বিলিয়ন ডলার পাচার, ৭০ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 38 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

৭ দিনের আল্টিমেটাম: খুলনায় থাই অ্যালুমিনিয়াম, হার্ডওয়ার, মার্কারি গ্লাস সহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক সভা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 45 minutes ago
খুলনামহানগর

‎খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন নেতৃত্বে: সাব্বির,ওমর, সম্রাট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 48 minutes ago
খুলনামহানগর

বাল্যবিবাহ রোধে খুলনা বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 50 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?