By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নিশানবাড়িয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন অনুপস্থিত গণিত শিক্ষক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > নিশানবাড়িয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন অনুপস্থিত গণিত শিক্ষক
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

নিশানবাড়িয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন অনুপস্থিত গণিত শিক্ষক

Last updated: 2024/06/16 at 12:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

পাসের হার ৬ শতাংশ
অধিকাংশ ফেল করেছে গণিতে

এম সাইফুল ইসলাম : উপজেলার নিশানবাড়িয়া দাখিল মাদ্রাসায় ফলাফলের চরম বিপর্যয় ঘটেছে। দাখিল পরীক্ষায় মাত্র ছয় শতাংশ পাস করেছে। সসচেয়ে বেশি ফলাফল খারাপ হয়েছে গণিত বিষয়ে। এ বিষয়ের শিক্ষক দু’বছর যাবত অনুপস্থিত। ফলাফল নিয়ে ক্ষুদ্ধ শিক্ষার্থী ও অভিবাবকরা।
চলতি বছরের দাখিল পরিক্ষা ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ২৮ জন ফেল, পাশ ২ জন। যার মধ্যে একজন রয়েছে প্রাক্তন শিক্ষার্থি। শিক্ষার্থী ও অভিভবাবকদের দাবি মাদ্রাসার সুপার শহিদুল ইসলাম, গণিত শিক্ষক মৌসুমি পারভিন সহ কিছু কিছু শিক্ষক অনুপস্তিতের কারনে এরকম ফলাফল বিপর্যয়।
২৮ জন ফেল করা শিক্ষার্থীর মধ্যে গণিত বিষয়ে ফেল করেছে ১৮ জন, এই গণিতের শিক্ষক মৌসুমি পারভিন। তিনি ২০২২ সালের শুরু থেকেই প্রতিষ্ঠানে অনুপস্থিত। এবং মাসের পরে মাস অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা তুলছেন। যা মাদ্রাসা সুপার ও তিনি ভাগাভাগি করে নিচ্ছেন বলে একটি সুত্র জানিয়েছেন। তবে মাদ্রাসা সুপারের দাবি প্রথমে মাতৃত্বকালিন ও পরে বিএড করার জন্য ছুটিতে রয়েছে। এখানেও রয়েছে গড়মিল, মাদ্রাসার সুপার খুলনায় বিএড করার কথা জানালেও গণিত শিক্ষক ( মৌসুমি পারভিন )’র ম্বামী মুঠোফোনে পাবনায় বিএড করার কথা জানান। কারো কথায় কোন মিল নেই। তবে তিনি কোথাও বিএড করার জন্য ভর্তি হন নাই বলে একটি সুত্র জানায়।
অনুসন্ধানে জানা যায়, ২০২২ সালের ১৮ মার্চে গণিত ম্যাডাম মৌসুমি পারভিন দুইটি পুত্র সন্তান জন্ম দেন, তারও ৫ মাস আগে থেকে মাদ্রাসা সুপারের মাধ্যমে মাতৃত্বকালীন ছুটি নেন তিনি। নীতিমালা অনুযায়ী সর্বচ্চ ৬ মাস মাতৃত্বকালীন ছুটি নেওয়া গেলেও গণিত ম্যাডাম মৌসুমি পারভিন প্রতিষ্ঠানে আসেন না ২ বছর ৫ মাস ধরে। এছাড়াও অনুসন্ধানে জানা গেছে ২০২৩ সালের নীতিমালা অনুযায়ী একজন শিক্ষকের বছরে ১৫ দিন নৈমিত্তিক ছুটির বিধান থাকলেও মাদ্রাসার সুপার ৪০ দিনের বেশি নৈমিত্তিক ছুটি নেয়। যা হাজিরা খাতায় প্রমান পাওয়া যায়। গোপন সুত্রে জানা গেছে গণিত ম্যাডাম মৌসুমি পারভিন চাকরিচ্যুত হওয়ার জন্য বার বার রিজাইন পত্র দিতে চাইলেও গ্রহণ করছেন না মাদ্রাসার সুপার। কারন মাদ্রাসার সুপার গণিত ম্যাডামের বেতন-ভাতা থেকে প্রতি মাসে বড় একটা অংশ গ্রহণ করেন। এছাড়াও মাদ্রাসার সুপারের নামে অসংখ্য অনৈতিক কর্মকান্ডের সন্ধান পাওয়া যায়। যার মধ্যে দাখিল পরিক্ষা ২০১৮ তে পরিক্ষার হলে পকেট ভর্তি নকল নিয়ে তৎকালীন উপজেলা নির্বাহি কর্মকর্তা কামরুজ্জামান স্যারের কাছে হাতেনাতে ধরা পড়া অন্যতর। যাতে জরিমানাও করা হয়েছিল মাদ্রাসার সুপারকে। এবং ২০১৮ সালে সেসিপ থেকে বরাদ্দকৃত পাঠাগার ও আলমারি ক্রয়ের টাকা আত্মসাৎ করে, পরবর্তীতে জানাজানি হলে নামমাত্র একটি ছোট আলমারি ক্রয় করে পাঠাগারের বই না কিনেই ধামাচাপা দেন বিষয়টি। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ তারেক সুলতানকে ফাঁকি দিয়ে মাদ্রাসার সুপার নিয়োগ বাণিজ্য শুরু করলে তা তিনি জানতে পেলে হাতে নাতে ধরা পড়ে, ফলে সে বোর্ড বাতিল করে দেয় এবং পরীক্ষা হলে নকলের সহায়তার বিষয়ে সত্যতা পাওয়ার কারণে তাকে পরীক্ষার হল থেকেও সাসপেন্ড করেন।
শিক্ষার্থীদের অভিবাবকরা জানান, শিক্ষকদের মাসের পর মাস অনুপস্থিতির কারণে মাদ্রাসায় নিয়মিত পাঠদান হচ্ছে না। এতে করে শিক্ষার্থীরা লেখাপড়ায় চরম সংকটের মধ্যে পড়েছে। জানা যায়, ১৯৮৪ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকাল থেকেই পড়ালেখার মান ভালো হওয়ায় বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা এ মাদ্রাসায় ভর্তি হয়। কিন্তু বর্তমানে শিক্ষকদের লাগামহীন অনুপস্থিত থাকার কারণে ভেঙে পড়েছে পাঠদানের নিয়ম শৃঙ্খলা। দিনে দিনে বিদ্যালয়টির শিক্ষার মান নিম্ন পর্যায়ে পৌঁছেছে বলে স্থানীয়রা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক অধিকাংশ সহকারী শিক্ষক জানান, মাদ্রাসার সুপার ও গণিত ম্যাডাম চাকরিবিধি লঙ্ঘন করে মাসের পর মাস স্কুলে উপস্থিত না হয়েও নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছেন। তাদের অনিয়মের কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার অনেক ক্ষতি হচ্ছে।
গণিত ম্যাডাম মৌসুমি পারভিনকে মুঠোফোনে কল দিলে তার স্বামী ফোন রিসিভ করে বলেন, তার স্ত্রীর সাথে কথা বলতে হলে পাবনা গিয়ে বলতে হবে। তারা এখন পাবনায় অবস্থান করছেন।
মাদ্রাসার সুপার শহিদুল ইসলাম বলেন, মাদ্রাসায় এ বছর ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। তবে কি কারণে হচ্ছে এটা বলা যাচ্ছে না।
গণিত শিক্ষকের ব্যাপারে তিনি জানান, বিএড করার জন্য মাদ্রাসার গণিত শিক্ষক ছুটিতে রয়েছেন। খুলনা বিএড করছে বলে জানান তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 16, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নগরীর কখন, কোথায় ও কয়টায় ঈদের জামায়াত
Next Article খুলনার মৌসুমী ফলের বাজার সিন্ডিকেটের দখলে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

ফিলিস্তিনি ভূখণ্ড দখলে ইসরায়েলি পদক্ষেপের নিন্দা বাংলাদেশের

By Staff Reporter 1 minute ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সারাদেশে ভূমিকম্প অনুভূত

By Staff Reporter 4 minutes ago
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সারাদেশে ভূমিকম্প অনুভূত

By Staff Reporter 4 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে বিপর্যয়ের মুখে উপকূল

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?