By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নোবেলের নোংরামি কমেনি, ওর সঙ্গে সম্পর্ক রাখতে চাই না : প্রাক্তন স্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > নোবেলের নোংরামি কমেনি, ওর সঙ্গে সম্পর্ক রাখতে চাই না : প্রাক্তন স্ত্রী
বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

নোবেলের নোংরামি কমেনি, ওর সঙ্গে সম্পর্ক রাখতে চাই না : প্রাক্তন স্ত্রী

Last updated: 2023/11/20 at 6:11 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : আজ সোমবার (২০ নভেম্বর) নিজের ফেসবুকে গায়ক মইনুল আহসান নোবেল তার রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করেছেন। সেখানে জানিয়েছেন তিনি ফারজান আরশির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

তবে নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আরশি নামের ওই তরুণীকে তুলে এনেছেন নোবেল। সালসাবিল বলেন, আসলে আমি যতটুকু শুনেছি সে বিয়ে করেনি। মেয়েটিকে উঠিয়ে এনে তার কাছে রেখেছে। মেয়েটির পরিবারের সদস্যরাও গিয়ে আরশিকে আনতে পারেনি। তাদের দুজনকে একসঙ্গে নেশা করতেও দেখা গেছে।

সালসাবিল আরও বলেন, আমার সঙ্গে নোবেলের ডিভোর্স এখনও সম্পন্ন হয়নি। আমি ডিভোর্সের চিঠি পাঠিয়েছিলাম। তখন ডিবি কার্যালয়ে নোবেলকে ডাকা হয়েছিল। সেখানেই সে মুচলেকা দিয়েছিল, নেশা করবে না; অন্য মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়াবে না। এখন দেখছি তার নতুন কাহিনি। অবশ্য আমি তার সঙ্গে সম্পর্ক রাখতেও চাই না।

সবশেষে তিনি বলেন, ওর নোংরামি কমেনি। কিন্তু ওর সঙ্গে আমি সম্পর্ক রাখতে চাই না। এটা থেকে একেবারে বেরিয়ে আসতে চাই।

আরশি খুলনার ফুড ভ্লগার নাদিমের স্ত্রী ছিলেন। তিনিও ভ্লগিংয়ের সঙ্গে জড়িত। চলতি বছরের জুলাইতে নোবেলের টানে নাদিমের ঘর ছাড়েন তিনি।

জানা গেছে, আরশি বাড়ি ও বেড়ে ওঠা খুলনায়। নোবেলের সঙ্গে পরিচয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর নড়াইলের অরুণিমা রিসোর্টে কয়েকবার দেখা করেন তারা। পরে খুলনায়ও সাক্ষাৎ হয় তাদের।

বিষয়টি নিয়ে ক্ষুব্ধ আরশির প্রাক্তন স্বামী নাদিম। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এ নিয়ে খুলনার তরুণদের মধ্যে হচ্ছে সমালোচনা। নেটমাধ্যমে তারা সবাই কথা বলছেন নাদিমের পক্ষে।

সম্ভবত নাদিম আগেই বুঝতে পেরেছিলেন নোবেলের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক। এর আগে নোবেল যখন অর্থ আত্মসাৎ মামলায় গ্রেফতার হয়েছিলেন তখন নাদিম লিখেছিলেন, এর জন্য মানুষ নাকি এখন পাগল হয়! আগে ভালো থাকা ঠিক ছিল, আর এখন! এখন যে নেশাখোর সে-ই একমাত্র এর জন্য পাগল হবে।

আগেও একাধিকবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নোবেল। কিন্তু কোনো সংসারই স্থায়ী হয়নি। সবশেষ ২০১৯ সালে তিনি বিয়ে করেছিলেন সালসাবিল মাহমুদকে। কিন্তু মাদক ত্যাগ না করায় মাস ছয়েক আগে তাকে ডিভোর্স দেন সালসাবিল।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 20, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এবার ব্যাংকের স্টাফ বাসে আগুন
Next Article হেডের স্ত্রী-কন্যাকে ধর্ষণের হুমকি ভারতীয়ের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 12 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 14 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?