By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নৌ উপদেষ্টাকে আটকে বন্দর চেয়ারম্যানের অপসারণ চাইলেন শ্রমিক নেতারা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > নৌ উপদেষ্টাকে আটকে বন্দর চেয়ারম্যানের অপসারণ চাইলেন শ্রমিক নেতারা
জাতীয়

নৌ উপদেষ্টাকে আটকে বন্দর চেয়ারম্যানের অপসারণ চাইলেন শ্রমিক নেতারা

Last updated: 2026/02/05 at 3:34 PM
Staff Reporter 2 weeks ago
Share
SHARE

চট্টগ্রাম বন্দরে আসা নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনকে আটকে বন্দর চেয়ারম্যানের অপসারণ চাইলেন আন্দোলনরত শ্রমিক নেতারা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টায় নগরীর কাস্টমস হাউজ মোড়ে এ ঘটনা ঘটে। এসময় গাড়ি থেকে নেমে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা।

এসময় উপস্থিত অন্য শ্রমিকরা ‍‍‍‌‘ডিপি ওয়ার্ল্ডকে দেবো না, ডিপো ওয়ার্ল্ডকে দেবো না’ স্লোগান দেয়। শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে উপদেষ্টা গাড়ি উঠলে, শ্রমিকরা আবার ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করলে উত্তেজনা তৈরি। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।

এসময় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক শ্রমিকদল নেতা মো. ইব্রাহিম খোকন উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, ‍‘বন্দরকে কেন্দ্র করে মানুষের মধ্যে উত্তেজনা আছে স্যার। প্রত্যুত্তরে উপদেষ্টা বলেন, ‘আমিতো দেশ ছেড়ে যাইনি। আপনারা নেতারা ১২টার সময় আমার সঙ্গে দেখা করেন। আমি কথা বলবো, আপনারা কথা বলবেন, ভদ্রভাবে। আমি গত দেড় বছর মানুষের জন্য কাজ করেছি। আমি সপ্তাহান্তে আমার বাড়িতে ছিলাম না। আপনাদের কথাও আমি শুনবো, আমার কথাও আপনাদের শুনতে হবে। তারপরে যেটা হবে, সেটা হবে। আমার হাতে দেশের ক্ষতি হোক, তা চাই না।’

এসময় শ্রমিকদল নেতা খোকন বলেন, ‘আমার একটা আপত্তি আছে স্যার। আমরা চট্টগ্রাম বন্দরকে ওন করি। আমার চাকরি ৩২ বছর। এ চট্টগ্রাম বন্দরে আমি শুধু নয়, কোনো মাফিয়া যাতে চট্টগ্রাম বন্দরে না থাকে। এটা আমার প্রত্যাশা।”

উপদেষ্টা বলেন, ‘আমিও চাই না। তখন খোকন বলেন, স্যার এ বন্দর চেয়ারম্যান গত দেড় বছরে আমাদের বিরুদ্ধে এমন কোনো হীন কাজ নেই, যা করেননি। আমরা এমন কোনো অন্যায় করিনি, উনি (চেয়ারম্যান) এমন পদক্ষেপ নিতে পারেন না। কথাও বলতে দেয় না। আমাদের সংগঠনের একটি পোষ্টারও লাগাতে দেয় না। উনার সঙ্গে দেখা করতে গেলে দেখা করে না স্যার। তাকে অপসারণ করতে হবে স্যার।’

এসময় উপদেষ্টা বলেন, ‘এখানে না দাঁড়িয়ে ১২টার সময় আপনারা আসেন। আমি চেয়ারম্যানকে আনবো না। আমি একা আসবো, আপনাদের সঙ্গে কথা বলবো।’

এদিকে, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

সপ্তাহের শুরুতে শনিবার থেকে জাতীয়তাবাদী শ্রমিকদলের ব্যানারে ৮ ঘণ্টার কর্মবিরতি শুরু করলেও সোমবার থেকে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে পরবর্তী ২৪ ঘণ্টা এবং মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির কর্মসূচি আসে। এতে বন্দর থেকে আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং এবং বন্দরের ভেতরে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বন্দরে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে। বন্দরে জাহাজ বার্থিং করতে পারেনি। পাশাপাশি বহির্নোঙরেও বড় জাহাজ থেকে পণ্য খালাস ব্যাহত হচ্ছে।

এর আগে আন্দোলন চলাকালীন সময়ে বন্দর কর্তৃপক্ষ বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীরসহ আন্দোলনে জড়িত অন্তত ১৬ জন কর্মচারীকে প্রথমে ঢাকার পানগাঁও আইসিটি ও কমলাপুর আইসিডিতে পরে মন্ত্রণালয় তাদের মোংলা ও পায়রা বন্দরে বদলি করেছে। যদিও তারা কর্মস্থলে যোগ দেননি।

Staff Reporter February 5, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নির্বাচনের পর যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার
Next Article নির্বাচন নির্বিঘ্ন করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে : সেনাসদর
আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By Staff Reporter 6 hours ago
জাতীয়

কৃষক কার্ড বণ্টন নিয়ে কাজ শুরু করবো : কৃষি প্রতিমন্ত্রী

By Staff Reporter 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?