
ন্যাশনাল ওলামা এলায়েন্সের নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় মাওলানা মোহাম্মাদুল্লাহ হাফেজী (আরিয়ান)-কে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), খুলনা জেলা শাখা।
এ সময় নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে আলেম সমাজের অধিকার রক্ষা এবং ন্যায়ের পক্ষে ন্যাশনাল ওলামা এলায়েন্স একটি কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে—এমন প্রত্যাশা তাদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) ওয়াহিদ উজ জামান। আরও উপস্থিত ছিলেন এনসিপি খুলনা জেলা প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ), খুলনা মহানগর সংগঠক আরেফিন চৌধুরী লিওন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর যুগ্ম আহ্বায়ক ফাহমিদ ইয়াসি, এনসিপি জেলা সদস্য মুজাহিদুল ইসলাম ও মামুন হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক শক্তি খুলনা জেলা আহ্বায়ক মো. আশরাফুর জামান ও সদস্য সচিব মো. কাওছার হাওলাদার, যুব শক্তি জেলা যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও সদস্য সচিব সরদার তুহিনুজ্জামান সোহাগ, এনসিপি বটিয়াঘাটা উপজেলা যুগ্ম সমন্বয়কারী মো. হাসানুর রহমান এবং এনসিপি খুলনা জেলা সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ন্যাশনাল ওলামা এলায়েন্সের এই নতুন নেতৃত্ব দেশের আলেম সমাজকে সংগঠিত করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইতিবাচক অবদান রাখবে।