By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পঞ্চগড়ে দুই সন্তানসহ মাকে কুপিয়ে হত্যা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > পঞ্চগড়ে দুই সন্তানসহ মাকে কুপিয়ে হত্যা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পঞ্চগড়ে দুই সন্তানসহ মাকে কুপিয়ে হত্যা

Last updated: 2024/08/15 at 1:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মা ও দুই ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ধারাল অস্ত্র দিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৪ আগস্ট) রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের কুরুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—ওই এলাকার কাপড় ব্যবসায়ী সেলিমের স্ত্রী তাসলিমা আক্তার (৩৫), ছেলে সৈকত (১২) ও সায়হাম (৯)।

ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পার্শ্ববর্তী বোদা বাজারে কাপড়ের দোকান করেন সেলিম শেখ। রাত ১১টার দিকে বাড়ি ফিরে দেখতে পান প্রধান ফটকের দরজা খোলা। আরো একটু সামনে এগিয়ে ড্রয়িং রুমে দেখতে পান স্ত্রীসহ দুই সন্তানের রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে।

পুরো ঘর রক্তে মাখা। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থলে ছুটে আসেন। ঘরের দরজার পাশেই সায়হাম একটু দূরে সৈকত ও তার মায়ের মরদেহ পরে ছিল।

একটি ঘরের কাপড় চোপড় ছিল এলোমেলো। বাড়ির এক পাশের ছোট টিনের দরজা ভেঙে প্রবেশ করে দুর্বৃত্তরা। পালিয়ে যায় প্রধান ফটক দিয়ে। ফটকের হ্যাজবলে রক্তের দাগ রয়েছে। ওই বাড়ি থেকে অন্য বাড়িগুলো বেশ দূরে অবস্থিত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিআইডি পুলিশের সদস্যরা ক্রাইম সিন সংগ্রহ করছিলেন।

সেলিম শেখ বলেন, আমি বাড়ি ফিরে দেখি দরজা খোলা। ঘরের সামনে যেতেই দেখি আমার স্ত্রী ও দুই সন্তানকে নিমর্মভাবে হত্যা করে ফেলে রাখা হয়েছে। আমি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। আমি আমার স্ত্রী সন্তান হত্যার বিচার চাই।

বোদা পৌরসভার কাউন্সিলর শাহজাহান বলেন, এমন দৃশ্য দারুণ কষ্টদায়ক। নিমর্মভাবে ওই নারী তার দুই সন্তানকে হত্যা করা হয়েছে। আমরা চাই দ্রুত আসামিদের শনাক্ত করে যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।

আটোয়ারী থানার ওসি মুসা মিয়া বলেন, আমরা ধারণা করছি ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। সিআইডি পুলিশের সদস্যরা ক্রাইম সিন সংগ্রহ করছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। বিভিন্নভাবে তদন্ত কাজ চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 15, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যুগপৎভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র
Next Article মোদিকে দিয়ে নৌকা চালানোর দুঃস্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না: হাসনাত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 10 minutes ago
খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 10 minutes ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?