By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পটুয়াখালীতে ট্রলার ডুবি: বরসহ ৪ নিখোঁজের মরদেহ উদ্ধার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > পটুয়াখালীতে ট্রলার ডুবি: বরসহ ৪ নিখোঁজের মরদেহ উদ্ধার
জাতীয়

পটুয়াখালীতে ট্রলার ডুবি: বরসহ ৪ নিখোঁজের মরদেহ উদ্ধার

Last updated: 2023/05/01 at 2:53 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীর মোহনায় বিয়ের ট্রলার ডুবিতে নিখোঁজ বরসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হলো। আর কেউ নিখোঁজ না থাকায় উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টার মধ্যে তেঁতুলিয়া ও বদনাতলী লঞ্চঘাট সংলগ্ন নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় নিখোঁজদের মরদেহ উদ্ধার করা হয়। এরা হলেন বর রাব্বি হাওলাদার (২০), তার মা সেলিনা আক্তার (৪০), খাদিজা (৫) ও মানসুরা (৮)।

গত শুক্রবার ১৫/১৬ জনকে বহনকারী একটি ট্রলার তেঁতুলিয়া নদীর মোহনায় আউলিয়াপুর লঞ্চঘাটের কাছে ডুবে যায়। দুর্ঘটনার পরপরই বর রাব্বি হাওলাদারের ফুফু লিপি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকারী দলের নেতা ও পটুয়াখালী নদী ফায়ার স্টেশন অফিসার মো. রেজওয়ান জানান, সকাল সাড়ে ৭টার দিকে বর ও তার মায়ের মরদেহ গলাচিপার বদনাতলী সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে অপর দুই শিশুর মরদেহ তেঁতুলিয়া নদীর পাতারচর পয়েন্ট থেকে উদ্ধার করা হয়। নিখোঁজ সবার মরদেহ পাওয়ার পর উদ্ধার কার্যক্রম সমাপ্ত করা হয়েছে বলে তিনি জানান।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা জানান, ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ চারজনসহ পাঁচজনের মরদেহ দুপুরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রত্যেক পরিবারকে প্রসাশনের পক্ষ থেকে বিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান জানান, চরবোরহান থেকে ট্রলারটিতে ১৫ জনের মতো বরযাত্রী কনে বাড়ির অনুষ্ঠান শেষে দশমিনায় বরের বাড়ি আসছিলেন। পথে নদীর ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ঘটনার পর বাকিরা সাঁতরে তীরে উঠে আসতে পারলেও ৫ জন পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর লিপি বেগম (৩০) নামের এক নারীর (বরের ফুফু) লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্বজনরা জানায়, ১৫ থেকে ২০ দিন আগে উপজেলার রনগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়ার গ্রামের মনির হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদারের সঙ্গে চরবোরহান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হুমায়ুন মুন্সির মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয়।

গত মঙ্গলবার বর রাব্বি হাওলাদার তার স্বজনদের নিয়ে নববধূকে বাড়িতে তুলে আনতে কনের বাড়ি যান। শুক্রবার নববধূ সুমাইয়াসহ ১৫-১৬ জন আত্মীয় স্বজনকে নিয়ে চরবোরহান থেকে ট্রলারযোগে দশমিনার গুলি আউলিয়াপুর বাড়ির দিকে রওয়ানা হন। পথে তাদের ট্রলার আউলিয়াপুর লঞ্চঘাটের কাছাকাছি পৌঁছলে নদীর ঢেউয়ের কবলে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর রাব্বি হাওলাদারের ফুফু লিপি আক্তারের মরদেহ পাওয়া যায়। রাব্বি হাওলাদার ও তার মা সেলিনা বেগমসহ ৪ জন নিখোঁজ হন। নিহত সবার বাড়ি দশমিনা উপজেলার বিভিন্ন এলাকায়। এরা সবাই একে অপরের আত্মীয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 1, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article স্মার্ট খুলনা বিনির্মাণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
Next Article ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না : সিটি মেয়র
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ১০ দেশে ফ্লাইট বাতিল করেছে তার্কিশ এয়ার

By Staff Reporter 23 minutes ago
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ছয় দেশে ইরানের হামলা

By Staff Reporter 24 minutes ago
আন্তর্জাতিক

ইরানের পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল

By Staff Reporter 25 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

ফ্যামিলি কার্ড হবে সার্বজনীন : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

By Staff Reporter 27 minutes ago
জাতীয়

প্রতিশ্রুতি অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হতে শুরু করেছে: প্রতিমন্ত্রী নুরুল হক

By Staff Reporter 29 minutes ago
জাতীয়

ঢাকার নাগরিক সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করা হবে : ইশরাক

By Staff Reporter 30 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?