By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পথে বসার শঙ্কায় পিকচার প্যালেস সিনেমা হল বিল্ডিংয়ের ব্যবসায়ীরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > পথে বসার শঙ্কায় পিকচার প্যালেস সিনেমা হল বিল্ডিংয়ের ব্যবসায়ীরা
Uncategorized

পথে বসার শঙ্কায় পিকচার প্যালেস সিনেমা হল বিল্ডিংয়ের ব্যবসায়ীরা

Last updated: 2022/09/15 at 12:01 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট
মহামারী করোনা পরিস্থিতির অর্থনৈতিক মন্দা কাটিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে আসার আগেই চরম অনিশ্চিয়তায় পড়েছেন খুলনার ব্যবসায়ীদের একটি অংশ। সারাজীবনের সঞ্চিত বিনিয়োগে রুটি-রুজির একমাত্র দোকান হারিয়ে পথে বসার আশঙ্কায় ভুগছেন নগরীর পিকচার প্যালেস সিনেমা হলের বিল্ডিংয়ের ব্যবসায়ীরা। উচ্চআদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দানবীর হাজী মোহাম্মদ মুহসিনের সৈয়দপুর ট্রাস্ট এস্টেট সম্পত্তি পিকচার প্যালেস সিনেমা হলের বিল্ডিংটি জবর দখলের চেষ্টায় এ পরিস্থিতিতে পড়ছেন তারা।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করে এ সংকট-সমস্যা উত্তোরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্তরা।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, পিকচার প্যালেস সিনেমা হলের বিল্ডিংয়ে ১৬জন ব্যবসায়ী বহু বছর ধরে ব্যবসা করছি। এ সম্পত্তির ওপর মহামান্য হাইকোর্ট ও খুলনা জেলা জজ আদালতের স্থিতি অবস্থার আদেশ রয়েছে। তাছাড়া গত বছর জেলা প্রশাসকের পক্ষ থেকে মামলা করা হয়েছে যা হাইকোর্টে চলমান। দানবীর হাজী মোহাম্মদ মুহসিনের সৈয়দপুর ট্রাস্ট এস্টেট সম্পত্তির মালিক জেলা প্রশাসক। তাই দোকানগুলো জেলা প্রশাসকের কাছ থেকে ইজারা নেবার বিষয়টি প্রক্রিয়াধীন। অন্যদিকে, জমির মালিক দাবিদার মোহাম্মদ ফারুক ও শমসের মোহাম্মদ এখানের ব্যবসায়ীদের জোরপূর্বক উচ্ছেদ ও জীবননাশের হুমকিসহ নানা ভয়-ভীতি দেখাচ্ছে। ভবনটির ভিতর থেকে কৌশলে ভাঙচুর শুরু করেছে জবর দখলদাররা। এতে চরম তির সম্মুখীন নিরীহ ব্যবসায়ীরা। উচ্চআদালতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে অবিলম্বে এ ভবনটি ভাঙচুর বন্ধের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
বক্তারা আরও বলেন, মহামারী করোনা পরিস্থিতির শুরু থেকে এ পর্যন্ত প্রায় তিন বছর ব্যবসা-বাণিজ্যে চরম মন্দাভাবের কারণে অতিকষ্টে দিনাতিপাত করছেন ব্যবসায়ীরা। করোনা পরিস্থিতি কাটিয়ে কিছু স্বাভাবিক হওয়া মাত্রই সারাজীবনের বিনিয়োগে প্রতিষ্ঠিত দোকানটি হারানোর শঙ্কায় তারা। প্রত্যেক ব্যবসায়ীর লক্ষ লক্ষ টাকার ব্যাংক ঋতও রয়েছে। এ অবস্থায় ব্যবসা প্রতিষ্ঠানটি হারালে পরিবার-পরিজন নিয়ে নি:স্ব হয়ে পথে বসতে হবে এসব ব্যবসায়ীদের। এমনি মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সংকট-সমস্যা উত্তোরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্তরা।
এ সময় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মো: আশরাফুল ইসলাম, মো: লাল, মো: সুমন হোসেন, এসএম মিজানুর রহমান, মো: আব্দুল আহাদ, মো: আমির হোসেন, মো: সালেহ আহম্মেদ, মো: জুয়েল হোসেন, মো: রাজু, মো: মাহবুব, মো: মাসুদ, মৃণাল কান্তি, মো: শাহজাদ, মো: খলিল ও মো: আক্তার হোসেন প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 15, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাগেরহাটে জোয়ার-বৃষ্টিতে ৮ হাজার মাছের ঘেরের ক্ষতি
Next Article খুলনায় ১০১০টি মন্ডপে পূজা হচ্ছে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলীয় অঞ্চল হতে পারে অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় বানিজ্যিক ভাবে পালন হচ্ছে ছাগল, অর্থনৈতিক গুরুত্ব বেড়েই চলেছে

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 16 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 4 days ago
Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 7 days ago
Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?