By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পদত্যাগ করেছেন ইসরাইলের অর্থমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > পদত্যাগ করেছেন ইসরাইলের অর্থমন্ত্রী
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পদত্যাগ করেছেন ইসরাইলের অর্থমন্ত্রী

Last updated: 2025/04/01 at 2:23 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ইসরাইলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মট্রিচ সোমবার পদত্যাগ করেছেন, যা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোট সরকারের মধ্যে চলমান উত্তেজনাকে আরও গভীর করেছে।

তবে, স্মট্রিচ নেসেটে উগ্র ডানপন্থী রিলিজিয়াস জায়োনিজম দলের এমপি হিসেবে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। তিনি এই দলের প্রধানও বটে।

স্মট্রিচের পদত্যাগের কারণ হিসেবে নেসেট সদস্য জভি সুকটের পুনর্বহাল নিয়ে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের সঙ্গে তার মতবিরোধকে দায়ী করা হচ্ছে। এক বিবৃতিতে রিলিজিয়াস জায়োনিজম পার্টি, বেন-গভিরের নেতৃত্বাধীন ওতজমা ইয়েহুদিত পার্টিকে ওয়াদা ভঙ্গের জন্য অভিযুক্ত করেছে।

এই পদক্ষেপ ইসরাইলের উগ্র ডানপন্থী জোট সরকারের মধ্যে ক্রমবর্ধমান বিরোধকে আরও তীব্র করে তুলেছে। কয়েক মাস ধরেই গুরুত্বপূর্ণ নিয়োগ ও নীতিগত বিষয়ে জোটের ভেতরে ফাটল দেখা দিয়েছে।

তবে, এই পদত্যাগের ফলে সরকার পতনের কোনো শঙ্কা তৈরি হয়নি। গত সপ্তাহেই ইসরাইলের পার্লামেন্ট ২০২৫ সালের বাজেট অনুমোদন করেছে, যা সরকারের স্থিতিশীলতা নিশ্চিত করেছে।

গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে স্মট্রিচ যুদ্ধবিরতির যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করে আসছিলেন। তিনি আগে ঘোষণা দিয়েছিলেন, যদি কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়, তবে তিনি পদত্যাগ করবেন। এছাড়া, তিনি অধিকৃত পশ্চিমতীরকে ইসরাইলের অংশ হিসেবে ঘোষণা করার পক্ষে এবং গাজা উপত্যকা স্থায়ীভাবে দখল রেখে সেখানে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের পুনর্বাসনের সমর্থক।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 1, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাভারে ঈদের রাতে নৈশপ্রহরীকে গুলি করে হত্যা
Next Article ধর্ষণের অভিযোগে পরিচালক গ্রেফতার, স্থগিত মোনালিসার ছবি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago
খুলনা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের মধুর মান ক্ষুন্ন করছে ভেজাল মধুতে

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান

By Tanvir 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?