By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচলের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচলের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি
জাতীয়জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচলের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি

Last updated: 2023/01/22 at 2:51 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচলে জারি করা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন মোটরসাইকেল চালকেরা। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ফেসবুক গ্রুপ- পদ্মাসেতুতে বাইক চলার দাবি জানাই’ ব্যানারে তারা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বপ্নের পদ্মাসেতু হওয়ার আগে দক্ষিণ বঙ্গের আপামর জনসাধারণ স্বপ্ন দেখেছিল মোটরসাইকেল চালিয়ে তারা কর্মস্থলে যাবেন। কাজ শেষে বাড়ি ফিরবেন। কিন্তু পদ্মাসেতু উদ্বোধনের ২৪ ঘণ্টার মধ্যেই সেই স্বপ্ন পূরণের পথ বন্ধ হয়ে যায়।

তারা অভিযোগ করে বলেন, চক্রান্তকারীরা সরকারকে ভুল বুঝিয়ে পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করেছেন। সরকার মোটরসাইকেল চালকদের ভ্যাট, ট্যাক্স নিয়ে লাইসেন্স দিচ্ছে। এটি বাস-ট্রাকের মতোই দ্রুত গতির যান। ২১ জেলার প্রায় তিন কোটি মোটরসাইকেল চালকের রাজধানীতে আসার পথ বন্ধ রাখা মোটরসাইকেল লাইসেন্সের সাংবিধানিক অধিকারের পরিপন্থী।

তারা আরও বলেন, দুর্ঘটনা রোধে প্রয়োজনে চালকদের সচেতন করার পাশাপাশি মোটরসাইকেল চলাচলের জন্য আলাদা লেন, গতি নির্ধারণ, ওজন, লাইসেন্স ইত্যাদির বিষয়ে কড়াকড়ি আরোপ করা যেতে পারে। তা না করে দীর্ঘদিন ধরে পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। পাশাপাশি মোটরসাইকেল চলাকেরাও প্রতিদিন ঝুঁকি নিয়ে লঞ্চ ও ফেরিতে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন।

তাই মোটরসাইকেল লাইসেন্সের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিতে পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানান চালকেরা।

উল্লেখ্য, গত ২৫ জুন উদ্বোধন করা হয় স্বপ্নের পদ্মাসেতু। এর একদিন পর পদ্মাসেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন প্রাণ হারান। এ ঘটনায় ২৭ জুন এক জরুরি আদেশে পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এরপর থেকে এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন সময় মানববন্ধন করেছে মোটরসাইকেল চালকেরা।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 22, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জাতির পিতার ব্যাপারে কোন আপস নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী
Next Article মূল্যায়ন করছে বিশ্বব্যাংক : বাংলাদেশের ৫০ বছরের সাফল্য
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 4 hours ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 4 hours ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল সরকার

By Nayon Islam 4 hours ago
অর্থনীতিজাতীয়

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

By Nayon Islam 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?