By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পদ্মা সেতুর উদ্বোধনী ট্রেনের টিকিটের দাম বাঁধাই করে সংরক্ষণ করলো রেলওয়ে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > পদ্মা সেতুর উদ্বোধনী ট্রেনের টিকিটের দাম বাঁধাই করে সংরক্ষণ করলো রেলওয়ে
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পদ্মা সেতুর উদ্বোধনী ট্রেনের টিকিটের দাম বাঁধাই করে সংরক্ষণ করলো রেলওয়ে

Last updated: 2023/10/17 at 11:24 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : পদ্মা সেতুর উদ্বোধনী ট্রেনের বিক্রয় করা টিকিটের দাম ৩২৫০ টাকা বাঁধাই করে সংরক্ষণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। যা গত ১০ অক্টোবর পদ্মা রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধনের সময় ক্রয় করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের অন্য সদস্যদের জন্য। গত রোববার রাতে রাজধানীর কমলাপুরে ঢাকা রেলওয়ের বাণিজ্যিক কার্যালয়ে ৩২৫০ টাকার বাঁধাই করা ছবিটি টানানো হয় বলে সংশ্লিষ্টরা জানান।

এ বিষয়ে ঢাকা রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. শাহ আলম শিশির বলেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের উদ্বোধনী দিনে বাণিজ্যিক ট্রেন পরিচালনা হয়নি। তাই উদ্বোধনী ট্রেন থেকে আয়ের টাকা স্মৃতি হিসেবে আমরা বাঁধাই করে রেখেছি। টিকিট বিক্রির এ অর্থ আমাদের কাছে শক্তির প্রতীক-এগিয়ে যাওয়ার প্রেরণা। সেই শক্তি-প্রেরণা অফিস কক্ষে বাঁধিয়ে রাখা হচ্ছে। এই স্মৃতিটুকু সবার দেখার সুযোগ হবে।

রেলওয়ে কর্মকর্তারা জানান, সোনালি রঙের ফ্রেমের ছবিতে ছয়টি ৫০০, দুটি ১০০ ও একটি ৫০ টাকার নোট রয়েছে। দুটি অনটেস্ট টিকিট ও বুকিং সহকারী সীমা স্বাক্ষরিত উদ্বোধনী ট্রেনের টিকিট বিক্রির ৩২৫০ টাকার ভাউচারও ছবিতে স্থান পেয়েছে। দুই বোন পরিবারের সদস্যসহ সাতটি টিকিটের অর্থ পরিশোধ করেন। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচটি ও শেখ রেহানা দুটি টিকিট কিনেন। বিক্রি হওয়া টিকিট থেকে আয় হয়েছে তিন হাজার ২৫০টাকা।

প্রকল্প সূত্র জানায়, পদ্মাসেতু হয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়েছে পদ্মারেল সংযোগ প্রকল্পের মাধ্যমে। এর মধ্যে গত ১০ অক্টোবর ঢাকা-মাওয়া-ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার অংশটি অনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১ নভেম্বর থেকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা রুটের ট্রেন চলাচল শুরু হবে। যশোর পর্যন্ত পুরো প্রকল্পের কাজ ২০২৪ সালের জুনের শেষ হবে বলে সংশ্লিস্টরা জানান।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আবেদনের সঙ্গে সঙ্গেই ভারতের ভিসা পাবে বাংলাদেশিরা
Next Article নির্বাচনী ইশতেহারে উপকূলীয় অঞ্চলের উন্নয়নে অঙ্গীকার ঘোষণার দাবি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব ফেরান বিপাশা হায়াত

By Nayon Islam 35 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 41 minutes ago
আন্তর্জাতিক

পাইলট উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের হলিউড-ধাঁচের কল্পকাহিনী!

By Nayon Islam 44 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 41 minutes ago
জাতীয়

সংসদ মানুক আর না মানুক গণভোটের রায় বাস্তবায়ন করে ছাড়ব: জামায়াত আমির

By Nayon Islam 50 minutes ago
জাতীয়

১৩ এপ্রিল ৩ জেলায় সাধারণ ছুটি ঘোষণা করল সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?