By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পরিবারিক পুষ্টি বাগান হাসি ফুটিয়েছে ডুমুরিয়ার কৃষক পরিবারে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পরিবারিক পুষ্টি বাগান হাসি ফুটিয়েছে ডুমুরিয়ার কৃষক পরিবারে
খুলনা

পরিবারিক পুষ্টি বাগান হাসি ফুটিয়েছে ডুমুরিয়ার কৃষক পরিবারে

Last updated: 2025/11/14 at 3:31 PM
জন্মভূমি ডেস্ক 3 weeks ago
Share
SHARE

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়া উপজেলার কৃষক পরিবারগুলোর জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্প। কৃষিজমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং পরিবারের নিরাপদ খাদ্যসংস্থান পূরণে এ বাগানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিবারের দৈনিক সবজির চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত উৎপাদিত সবজি বিক্রি করে আয় করতে পারছেন চাষিরা। এতে গ্রামীণ কৃষি অর্থনীতিতে নতুন গতি যুক্ত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ‘অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন’ প্রকল্পের আওতায় খুলনা জেলার নয়টি উপজেলায় দুই ধাপে পাঁচ শতাধিক বাগান স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে কালিকাপুর মডেল অনুযায়ী নির্মিত এসব বাগান থেকে শাকসবজি আহরণ শুরু করেছেন সুবিধাভোগীরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বাছাইকৃত পরিবার থেকে স্বামী-স্ত্রী উভয়কে অথবা একজনকে দুই দিনের প্রশিক্ষণের মাধ্যমে বাগান ব্যবস্থাপনায় দক্ষ করে তোলা হয়। প্রশিক্ষণের পর বসতবাড়ির আঙিনায় দেড় শতক জমিতে ‘কালিকাপুর মডেল’ অনুযায়ী বাগান স্থাপন করা হয়। প্রতিটি বাগানে উত্তর-দক্ষিণমুখী পাঁচটি বেড ও দুই পাশে মাচা তৈরি করা হয়েছে। বেডে লালশাক, বীটকপি, গাজর, পালংশাক, গীমা কলমি, পুঁইশাক, ডাটাশাক, ধনিয়া, কাঁচামরিচ, মূলোসহ বিভিন্ন শাকসবজি এবং মাচায় লাউ, কুমড়া, সিম, বরবটি ও ঝিঙা আবাদ করা হয়েছে। বাগানের দুই প্রান্তে থাই পেয়ারা, কদবেল, কুল ও চুইঝালের চারা রোপণ করা হয়েছে। বাগানগুলো এমনভাবে নকশা করা হয়েছে যাতে সারা বছর শাকসবজি বা ফল পাওয়া সম্ভব হয়। প্রয়োজনীয় বীজ, সার, চারা ও অন্যান্য উপকরণ সরকার বিনামূল্যে সরবরাহ করছে; কৃষকেরা পরিচর্যার দায়িত্ব পালন করছেন।
সূত্র মতে, পর্যায়ক্রমে জেলার প্রতিটি ইউনিয়নে ১০০টি পুষ্টিবাগান স্থাপনের পরিকল্পনা রয়েছে।
বরাতিয়া গ্রামের কৃষক নবদ্বীপ মণ্ডল জানান, বর্ষাকালীন ফসল তোলা হয়েছে এবং উৎপাদন সন্তোষজনক। তার পাঁচ সদস্যের পরিবারের ১৫–২০ দিনের সবজির চাহিদা তিনি এ বাগান থেকেই পূরণ করছেন। অতিরিক্ত সবজি বিক্রিও করতে পারছেন।
ফহরাদ হোসেন বলেন, কৃষি অফিসের নির্দেশনায় বাড়ির আঙিনায় বাগান করার পর থেকে তাকে বাজার থেকে শাকসবজি কিনতে হচ্ছে না।
খর্ণিয়ার কৃষক হানিফ মোল্লা বলেন, আগে সবজি লাগালেও এত পরিকল্পিতভাবে কখনো লাগানো হয়নি। এখন তিনি পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত সবজি বিক্রির আশাও করছেন।
ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা নূরুন নাহার জানান, পুষ্টিবাগান স্থাপনের মাধ্যমে কৃষকেরা সারা বছরের সবজির চাহিদা পূরণের পাশাপাশি বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন জানান, ‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’—এ লক্ষ্য বাস্তবায়নে বসতবাড়ির আঙিনার পতিত জমিকে ব্যবহারের আওতায় আনা হচ্ছে। এ উদ্দেশ্যে প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে ১০০টি করে পুষ্টিবাগান স্থাপন করা হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, প্রকল্পটির মাধ্যমে পতিত জমির সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং চার সদস্যের পরিবারের সবজির অর্ধেক চাহিদা পূরণ সম্ভব। নারীদের প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে, যাতে গৃহস্থালির কাজের পাশাপাশি তারা সহজেই বাগান পরিচর্যা করতে পারেন।

জন্মভূমি ডেস্ক November 14, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দশমিনা থেকে হারিয়ে গেছে তাল-পিঠার উৎসব
Next Article আইরিশদের ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজে লিড বাংলাদেশের

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ুর ক্ষত বহন করছেন উপকূলের ৪০‌লাখ নারীরা

By জন্মভূমি ডেস্ক 55 minutes ago
নড়াইল

নড়াইলে কিশোরের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
রাজনীতি

কোটালীপাড়ায় জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

ডুমুরিয়ায় এসি আই ফার্টিলাইজারের ডিলার রিটিলারদের ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
খুলনা

পাইকগাছায় চিংড়ীতে অপদ্রব্য পুশের দায়ে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 1 day ago
খুলনা

রূপসায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?