By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পরীমনি ধর্ষণ চেষ্টায় নাসির, স্পট উত্তরা বোট ক্লাব
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > পরীমনি ধর্ষণ চেষ্টায় নাসির, স্পট উত্তরা বোট ক্লাব
জাতীয়বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

পরীমনি ধর্ষণ চেষ্টায় নাসির, স্পট উত্তরা বোট ক্লাব

Last updated: 2021/06/14 at 12:38 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনির ফেসবুক স্ট্যাটাসে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনার পর এবার গণমাধ্যমের সামনে এনেছেন বিস্তারিত বর্ণনা নিয়ে।

নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ঘটনার মূল হোতা নাসিরউদ্দিন নামে এক ব্যক্তি। উত্তরা বোট ক্লাব নামে এক ক্লাবের সভাপতি তিনি। পেশায় ব্যবসায়ী। ঘটনার দিন রাত ১২টার পর পরিচিতজনদের নিয়ে ওই ক্লাবে যান পরীমনি। সেদিন চারজন মদ্যপ ব্যক্তি পরীমনিকে শারীরিকভাবে নির্যাতন করেন। চড়-থাপ্পড় মারেন। গায়ে আঘাত করেন। এক পর্যায়ে তাকে নেশাদ্রব্য খাইয়ে ধর্ষণের চেষ্টাও করে তারা। এমন তথ্য দিয়ে অসুস্থ হয়ে পড়েন পরীমনি। সংবাদ সম্মেলন ছেড়ে অন্য কক্ষে চলে যান।

এর আগে রাত ৮টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জানান, তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। অভিযোগ আনেন হত্যাচেষ্টারও।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে আবেদনপত্রের ঢঙে লেখা ওই স্ট্যাটাসে পরীমনি লেখেন- ‘আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা। মা আমি বাঁচতে চাই। আমাকে বাঁচিয়ে নাও মা।’

পরীমনি লেখেন, ‘আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেইপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।’ পরিচিত বা চেনাজনদের যে পরীমনি এ ঘটনা বলেছেন, সেটিও তিনি লিখেছেন। তবে কারও সহযোগিতা পাননি বলে অনুযোগ করেছেন।

পরীমনি লেখেন, ‘যাদের পেয়েছি সবাই শুধু ঘটনা বিস্তারিত জেনে দেখছি বলে চুপ হয়ে যায়!’ পুলিশপ্রধান বেনজীর আহমেদকে উদ্দেশ করেও লিখেছেন পরীমনি। তিনি লেখেন, ‘এই বিচার কই চাইব আমি? কোথায় চাইব? কে করবে সঠিক বিচার? আমি খুঁজে পাইনি গত চার দিন ধরে। থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্রবন্ধু বেনজীর আহমেদ আইজিপি স্যার! আমি কাউকে পাই না মা।’

তিনি লেখেন, ‘আমি চুপ কী করে থাকতে পারি মা? আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোনো অন্যায় মেনে নিতে!’- শেখ হাসিনাকে উদ্দেশ করে লেখেন তিনি।

আড়াই বছর বয়সে মাকে হারানোর কথা তুলে ধরে পরীমনি লেখেন, ‘এতদিনে কখনও আমার এক মুহূর্ত মাকে খুব দরকার এখন, মনে হয়নি এটা। আজ মনে হচ্ছে, ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার, একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্য দরকার।’

সিনিয়র করেস্পন্ডেন্ট June 14, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কুষ্টিয়ায় তিনজনকে প্রকাশ্যে হত্যা করলেন এএসআই
Next Article পরীমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টায় নাসির উদ্দিনসহ অভিযুক্ত ৫ জন গ্রেপ্তার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 25 minutes ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 43 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়

বিরোধীদলীয় নেতার দাবি অসত্য, তারা চাইলেই ওয়াকআউট করতে পারেন

By Tanvir 13 hours ago
জাতীয়

সংসদে ইতিহাস : ৫৩ বছরে প্রথম ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গ্রহণ

By Tanvir 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?