By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাইকগাছাতে ক্ষেতের ফসল তুলতে ব্যস্ত কৃষকরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছাতে ক্ষেতের ফসল তুলতে ব্যস্ত কৃষকরা
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পাইকগাছাতে ক্ষেতের ফসল তুলতে ব্যস্ত কৃষকরা

Last updated: 2023/04/27 at 2:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা : পাইকগাছার কৃষিতে সমৃদ্ধ গড়ইখালী ইউনিয়নের গ্রামের পর গ্রাম জুড়ে হাজর-হাজার বিঘার সবুজ ফসলের ক্ষেত দেখে দু’চোখ জুড়িয়ে যায়। চারিদিকে শুধু সোনালী ধান, লোভনীয় তরমুজ, ঢেঁড়শ, উচ্ছে, মিষ্টি আলু, সূর্য্যমুখী, পুঁইশাক সহ নানা ধরনের সবজি তুলতে ও পরিচর্যা করতে

কৃষাণ-কৃষানীরা এখন ব্যস্ত সময় পার করছেন। তারা এক প্রকার নাওয়া খাওয়া ভুলে গেছে। এক-এক ক্ষেতে নারী, পুরুষ, শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত ৩০/৪০ জনের সারিবদ্ধ দীর্ঘ লাইন দিয়ে ট্রাকে তরমুজ উঠাচ্ছে। সারা দিনের ক্লান্তি শেষে হাতে যখন অর্জিত অর্থ পান। তাদের আনন্দের সীমা থাকে না। দেখা মেলে তৃপ্তি হাসি। বুধবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, রবি মৌসুমে বাইনবাড়ীয়া, হোগলারচক, আমিরপুর, কুমখালী, কানাখালী পাতড়াবুনিয়া ও পার্শ্ববর্তী কয়রা উপজেলার চান্নিরচক, চন্ডীপুর, কিনুকাটি সহ বিভিন্ন মাঠের উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি ও তরমুজ ট্রাক যোগে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে লোড দিচ্ছে।

একাধিক তরমুজ চাষির জানান, খরা ও শিলা বৃষ্টিতে বেশ কিছু চাষির তরমুজের উৎপাদন আশানুরুপ হয়নি। তবে অধিকাংশ চাষিরা লাভবান হয়েছে। বাইনবাড়ীয়ার তরমুজ চাষী সুভাষ মিস্ত্রী ও সুব্রত মিস্ত্রী দৈনিক জন্মভূমি’র এ প্রতিবেদককে জানান, জমির হারী, বীজ-সার, সেচ কীটনাশক সহ বিঘা প্রতি ১৫ থেকে ২২ হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে। আর বিঘা প্রতি তরমুজের ক্ষেত বিক্রি হয়েছে সর্বনিন্ম ২০ থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত। কৃষকদের অভিমত প্রতি বছরে দো-ফসলী এ এলাকার মানুষ শ্রমঘন শিল্প বিশেষ করে ধান চাষসহ তরমুজ ও বিভিন্ন ফসল উৎপাদন করে এলাকার কৃষকরা যেমন স্বাবলম্বী

হচ্ছে। তেমনি দেশের কৃষি অর্থনীতিকে শক্তিশালী করছেন। এ বিষয়ে গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি এম আব্দুস ছালাম কেরু মিষ্টি পানির স্বপক্ষে মতামত করে জানান, এলাকার কৃষি খাতকে মজবুত করতে ঘোষখালী বদ্ধ নদীর (শান্তার গোড়ায়) বাঁধ দিয়ে মিষ্টি পানি সংরক্ষণ করে রবি মৌসুমের ধান, তরমুজসহ সবজি চাষে কৃষকদের উৎসাহ যোগানো হচ্ছে। বিশেষ করে পানি সেচে প্রসঙ্গে তিনি আরোও বলেন, গত বছর কৃষকদের পাশে থেকে ও খুলনা-৬’র এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু’র হস্তক্ষেপে পল্লী বিদ্যুৎ এর জরিমানার টাকা গুনতে হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার জানান, করোনা ও রাশিয়া-ইউক্রেনের সমস্যার কারণে বৈশ্বিক খাদ্য সংকটের প্রভাব নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাক্রমে দেশের সকল পতিত জমি কৃষি কাজে ব্যবহার করতে হবে। এজন্য প্রণোদনা হিসেবে কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ, সার ও বীজ দেওয়া হয়। তাঁরই সুফল পাচ্ছে কৃষকরা।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 28, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মহেশপুরের খালিশপুর দাখিল মাদ্রাসায় সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত
Next Article বাগেরহাটে দু:স্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 26 minutes ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 26 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ১ লক্ষ ৪৮ হাজার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?