By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও

Last updated: 2025/03/11 at 4:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 12 months ago
Share
SHARE

পাইকগাছা অফিস : পাইকগাছায় একেরপর এক অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব হারাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এধরণের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব যদি পাইকগাছায় একটা ফায়ার সার্ভিস স্টেশন থাকতো। দুঃখের বিষয় পার্শ্ববর্তী সকল উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন থাকলেও এখানে কেবল নেই। তৎকালীন জনপ্রতিনিধিদের অসহযোগিতা, অকর্মণ্যতার জন্য এটির বাস্তবায়ন হয়নি। যার খেসারত দিচ্ছে সমগ্র উপজেলাবাসী। সর্বশেষ গত সোমবার পৌরসভার বাতিখালী ৮ নং ওয়ার্ডস্থ উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি শেখ কামরুল হাসান টিপু’র ভাড়াটিয়ার ৮ টি ঘর ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলে চায়ের দোকানি চৈতন্য মন্ডল এবং ভ্যানচালক কবির হোসেন সর্বস্ব খুইয়েছে। স্থানীয়রা আপ্রাণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। পার্শ্ববর্তী সাতক্ষীরা জেলার তালা উপজেলা থেকে মোবাইলে সংবাদ পেয়ে ঘটনাস্থল পৌঁছাতে পৌঁছাতে ততক্ষণে সব কিছু শেষ হয়ে যায়। এঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। ঘরের ভেতর থাকা বৃদ্ধ দিদিমা ও ছোট বোন কে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে চৈতণ্যের ছেলে চয়ন মন্ডল (১৬) তাদের কে উদ্ধার করার সময় সে আহত হয়ে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আরেক ক্ষতিগ্রস্ত পরিবার ভ্যানচালক কবির হোসেনও আহত হোন। ভাড়াটিয়া চা বিক্রেতা চৈতন্য বলেন, আমি তখন দোকানে ছিলাম। দোকান থেকে এসে দেখি আগুনে ঘরবাড়ি, গাছপালা সহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমার আর অবশিষ্ট কিছুই নাই। আমার সব শেষ হয়ে গেছে। এখন কি করবো, পরিবার নিয়ে কোথায় থাকবো কিছুই জানিনা। পরিবার নিয়ে সহায় সম্বলহীন হয়েগেছি। পরেনের এই পোশাক ছাড়া কিছুই নাই। ক্ষোভের সাথে ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, পার্শ্ববর্তী কয়রা, দাকোপ, সাতক্ষীরার তালা ও আশাশুনি উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন থাকলেও পাইকগাছা উপজেলায় নাই। আজ যদি একটা ফায়ার সার্ভিস স্টেশন থাকতো তাহলে এ ভয়াবহ ক্ষতি অনেকাংশে এড়ানো সম্ভব হতো। এদিকে, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, এসিল্যান্ড মো. ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, ওসি মো. সবজেল হোসেন এবং উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ডা. আব্দুল মজিদ এর নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।সন্ধ্যায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর পক্ষে সভাপতি জিএম শুকুরুজ্জামান রান্নার প্রয়োজনীয় সামগ্রী। রাতে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাও. গোলাম সারোয়ার এর নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের প্রাথমিক নগদ অর্থ সহায়তা করেন। এবং পরবর্তীতে আরো সহযোগিতার আশ্বাস দেন। এসময় জেলা সদস্য অ্যাড. আব্দুল মজিদ ও আব্দুল্ল্যাহ আল মামুন সহ অনেকে উপস্থিত ছিলেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ, কাপড় চোপড় ও শুকনো খাবার প্রদান করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, ওসি মো. সবজেল হোসেন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এসময় অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের গুলো পাশে সহায়তা হাত বাড়াতে সকলের প্রতি আহ্বান জানান। এদিকে, স্থানীয় এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সকল প্রতিবন্ধকতা কাটিয়ে পাইকগাছায় অতি দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের দাবি জানিয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 11, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় মবজাষ্টিজ রুখে দিল বিজিবি
Next Article রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানো কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

মোংলায় সেতু থাকলেও নেই সংযোগ সড়ক

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago
বাগেরহাট

রামপালে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘ভারতীয় হাইকমিশনারকে বলেছি, সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়’

By Online Desk 2 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘ভারতীয় হাইকমিশনারকে বলেছি, সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়’

By Online Desk 2 hours ago
খুলনা

বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনা

ডুমুরিয়ায় সজিনা চাষে বাম্পার উৎপাদনের সম্ভাবনা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?